জিএম মামুন নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে ক্ষতি গ্রস্ত উপকূলীয় অঞ্চল। ভারত বাংলাদেশ বিভক্ত শুধু মাত্র একটি নদী, যেকোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীর উত্তাল হয়ে ভাঙ্গনে পরিণত হতে পারে এমন একটি ইউনিয়ন কৈখালী। বর্ষার মৌসুমে ঝড় বৃষ্টি উপেক্ষা করে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটায় কৈখালী ইউনিয়নের হাজার হাজার পরিবার।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূলীয় অঞ্চল কৈখালী ইউনিয়নের এস,আর মাধ্যমিক বিদ্যালয়ের কোল ঘেঁষে শোলখালি সন্ন্যাসীর বাড়ি পর্যন্ত তিন কিলোমিটার নতুন পিচের রাস্তা বরাদ্দ দিয়েছেন।
সরকারি সকল নিয়ম অনুযায়ী কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার সাতক্ষীরা জেলার বিশ্বাস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রফিকুল ইসলাম পিচের রাস্তা টেন্ডার পায়। কাগজে কলমে ঠিকাদারি প্রতিষ্ঠানের রফিকুল ইসলামের নামে রাস্তাটি কাজ করার জন্য অনুমতি থাকলেও
অজানা ভৌতিক পেশী শক্তির বলে তিন কিলোমিটার রাস্তার কাজ বাগিয়ে নিয়েছে। কালীগঞ্জ থানার নলতা এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক, আ: রাজ্জাক। কৈখালী ইউনিয়নের রাস্তার কাজ শুরু করেন ২০২০ সালের শেষের দিকে।
শুরু থেকে কালীগঞ্জ থানার নলতা এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাক রাস্তার বেড খুড়ে সরকারি টেন্ডার প্রাপ্ত বালু মহল থেকে বালু না কিনে। স্থানীয় সরকারদলীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের নাম ভাঙিয়ে কৃষি জমি, মৎস্য ঘের, পুকুর থেকে লক্ষ্য লক্ষ্য ফুট অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছেন তিনি। এবং রাস্তায় নিম্নমানের ইটের খোয়া দিয়ে দায় সারছেন।
মাস কয়েক আগে ঠিকাদার আব্দুর রাজ্জাক অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় শ্যামনগর উপজেলার (এসিল্যান্ড) অবৈধ ড্রেজার জব্দ করে। পরবর্তীতে জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি সমন্বয়ে জন প্রকাশ্যে অবৈধ ড্রেজার মেশিন ও বালু তোলার সরঞ্জামসহ নিলামে ৪৭ হাজার টাকা বিক্রি হয়। সেখান থেকে বছর পার হয়ে গেলেও ঠিকাদার আব্দুর রাজ্জাক রাস্তার কাজ না করে ইউনিয়নের মানুষের জন দুর্ভোগে ফেলে রাখেন।
হঠাৎ ঠিকাদার আব্দুর রাজ্জাক দুর্গাপূজায় পুঁজি করে প্রশাসন ব্যস্ত সময় পার করবে এমন সুযোগ বুঝে। দূর্গা পূজা ষষ্ঠীর দিন থেকে পুনরায় আবার ও অসমাপ্ত রাস্তায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু রাস্তার বেডে দেয়া শুরু করেছে।
অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে কালীগঞ্জ নলতা এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন। কৈখালী ইউনিয়ন এর রাস্তাটি কোন ঠিকাদার নিতে যাচ্ছিল না। সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দারের অনুরোধে আমি রাস্তার কাজ করতেছি।
এছাড়াও এমপি সাহেব যখন নলতা স্কুলে আমার ছোট খালার সাথে পড়তেন। তাছাড়া এমপি সাহেব নলতা স্কুলে যখন পড়তেন তখন আমার বাসার পাশে লজিং থাকতেন। সেখান থেকে আমার ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক। অতএব আমি আশা করি আপনারা নিউজ টা করবেন না। আপনি আমার সাথে দেখা করেন আপনাকে মিষ্টি খাওয়াবো।
অপর একটি প্রশ্নের জবাবে ঠিকাদার আব্দুর রাজ্জাক বলেন করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঠিকাদারের ৬০ হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে। যশোরে ইতিমধ্যে ঠিকাদারেরা মানববন্ধন করেছে। ৭/৮ মাস আমাদের কোন বিল দিচ্ছে না। দুই দিন আগে সাতক্ষীরা জেলা ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সবুর সাহেব সাতক্ষীরা জেলার এক্সচেঞ্জ সাহেবকে মারতে গিয়েছিল এবং অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছিলো।
(বক্তব্য কলরেকর্ডিং সংরক্ষিত আছে)
বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন আপনি আমাকে তথ্য দিয়ে খুবই ভালো করেছেন। আমি যতদিন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করব কোন প্রকার দুর্নীতির সাথে আপোষ করবো না। আমি এখনই ব্যবস্থা নিব।
পরবর্তীতে ইউএনওর নির্দেশে কৈখালী ইউনিয়ন এর সহকারি নায়েব শ্রী তপন কুমার ঘটনাস্থলে যাওয়ার আগে ঠিকাদার আব্দুর রাজ্জাক ড্রেজার মেশিন দ্রুত সরিয়ে ফেলে। এবং নায়েব ঘটনাস্থল থেকে ১২ পিস প্লাস্টিকের বড় ড্রাম ও কিছু সংখ্যক পাইপ উদ্ধার করে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম এর জিম্মা দিয়ে আসেন।
שוק המוצרים לשיפור האון הגברי תפס תאוצה בשנים האחרונות, דירות דיסקרטיות בנתניה