বিশিষ্ট শিক্ষাঅনুরাগী জ্ঞানের প্রদীপ আলহাজ্ব  মাষ্টার ইসরাফিল হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিশিষ্ট শিক্ষাঅনুরাগী জ্ঞানের প্রদীপ আলহাজ্ব  মাষ্টার ইসরাফিল হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী –

বিশিষ্ট শিক্ষাঅনুরাগী জ্ঞানের প্রদীপ আলহাজ্ব  মাষ্টার ইসরাফিল হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী –

বিশিষ্ট শিক্ষাঅনুরাগী জ্ঞানের প্রদীপ আলহাজ্ব  মাষ্টার ইসরাফিল হোসেনের ৯ম মৃত্যুবার্ষিকী –

সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন।

 

বিশিষ্ট শিক্ষা অনুরাগী রাজনীতিবিদ লেখক সাহিত্যিক গবেষক বহু স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব ডাক্তার মাস্টার মোঃ ইসরাফিল হোসেন ১৮ই জানুয়ারি, ২০১৩ সালের এই দিন শুক্রবার সকাল ৭;৩০ টায় মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সবাইকে কাঁদিয়ে জ্ঞানের প্রদীপ নিভিয়ে মৃত্যুবরণ করেছিলেন অনেকের শিক্ষাগুরু অনেকের অভিভাবক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ইশ্বরীপুর এ সোবাহান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও যশোর তালবাড়িয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট হোমিও চিকিৎসক মরহুম আলহাজ মাস্টার ইসরাফিল হোসেন। বহু ঘাত প্রতিঘাত পায়ে মাড়িয়ে ১৯৪৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ইংরেজিতে মাস্টার্স শেষ করে নিজের হাতে প্রতিষ্ঠিত ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে সেখানে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সেখানেও নানা ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে, নিজের হাতে গড়া প্রতিষ্ঠানে চাকরি যায় যায় অবস্থা, শেষ পর্যন্ত চাকরি ফিরে পেলেও তাহার নায্য প্রাপ্য অবসর ভাতার টাকা নানা কারণে শেষ পর্যন্ত পাননি। এরমধ্যে যখন নিজ হাতে বিদ্যালয়ে চাকরির যায় যায় অবস্থা তার মধ্যে যশোরে নিজের হাতে গড়া তালবাড়িয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। সেখানে বেশিদিন থাকেননি, শ্যামনগরের ফিরে শুরু করেন হোমিও চিকিৎসা। হোমিও চিকিৎসায় করেছিলেন অনেক সুনাম ও সুখ্যাতি। 2002 সালে পবিত্র হজ্বব্রত পালন করেন। ২০০৬ সালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। অসুস্থ হওয়ার আগে লিখে গেছেন অনেক গুলো বই। সাতক্ষীরা জেলার সর্বপ্রথম কওমি মাদ্রাসাঐতিহ্যবাহী শ্রীফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর 2013 সালের 18 জানুয়ারি শুক্রবার সকাল 7:30 ইন্তেকাল করেন। শেষ বিদায় জানাতে তার হাজার হাজার ছাত্র, শিক্ষাক, রাজনীতিবিদ, চিকিৎসক, সহকর্মী, আলেম-ওলামা কোরআনে হাফেজ বুদ্ধিজীবী সাংবাদিক সমাজের খেটে খাওয়া হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেছিল। মৃত্যুকালে এক স্ত্রী ছয় সন্তানও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব রেখে গেছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d