টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে “পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে” অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পেশাদারিত্ব ও সুনামের সহিত কর্তব্য পালন, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করনীয় বিষয়ে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। মাস্টার প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (সখিপুর সার্কেল) মো. আবদুল মতিন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আবদুল্লাহ আল ইমরান সহ সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স ও জেলা পুলিশের সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply