শ্যামনগর একাধিক মামলার আসামি ২ বার নির্বাচিত আলোচিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিম অবশেষে গ্রেফতার
শ্যামনগর প্রতিনিধি।
বহুল আলোচিত শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ আবদুর রহিমকে শ্যামনগর থানা পুলিশ এসআই নুরকামালের নেতৃত্বে এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম দশটি মামলার আসামি তার মধ্যে ছয়টি মামলায় সাজাপ্রাপ্ত তিনি দীর্ঘদিন ধরে পলাতক আছে। আজ তাং ৯/২/২০২২দুপুর বারোটার সময় কৈখালী ইউনিয়নের বৈখালী থেকে তাকে গ্রেফতার করতে গেলে আব্দুর রহিমের সমর্থকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-দিয়ে চেয়ারম্যান আবদুর রহিমকে ছাড়ানোর চেষ্টা করে। পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পুলিশ সদস্য কনস্টেবল রিপন আহত হয়। পরে পুলিশ সদস্যদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ সময় ব্যপক মারপিটের অভিযোগ করেছে আব্দুর রহিমের সমর্থকরা।
শ্যামনগর থানা পুলিশ- মারপিটের ঘটনা অস্বীকার করেছেন ৷
এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশের দাবি উক্ত এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে।
Leave a Reply