মৌলভীর চর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মৌলভীর চর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল

মৌলভীর চর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল

মৌলভীর চর ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর উচ্চবিদ্যালয় মাঠে শনিবার বিকেলে মৌলভীরচর ভলিবল টুর্ণামেন্ট-২০২২ খ্রি. এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পার্শ্ববতী নগরকান্দা উপজেলার উপজেলার ব্রাম্মনডাঙ্গা স্পোটিং ক্লাবকে ৩-০ গেমে হারিয়ে চরভদ্রাসন স্পোটিং ক্লাব শিরোপা জিতে নিয়েছেন। উপজেলার মৌলভীরচর স্পোটিং ক্লাবের উদ্যোগে এ ভলিবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এ ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম,উপজেলা মৎস্য অফিসার মো:এস এম মাহমুদুল হাসান ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, জাহাঙ্গীর কবির বেপারী ও বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার আলী মোল্যা প্রমূখ। এ ফাইনাল খেলার সভাপতিত্ব করেন মৌলভীরচর স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ কামরুল হাসান ফিরোজ।

জানা যায়, গত ২৩ জানুয়ারী থেকে ওই মাঠে এ ভলিবল টুর্ণামেন্ট শুরু হয়। এ টুর্ণামেন্টে বিভিন্ন উপজেলার মোট আটটি দল অংশগ্রহণ করেন। দুই পর্বের সেমিফাইনাল খেলা শেষে নগরকান্দা উপজেলার ব্রাম্মনডাঙ্গা স্পোটিং ক্লাব ও চরভদ্রাসন স্পোটিং ক্লাব ফাইনালে উঠেন। ফাইনালে পাঁচ গেমের ভলিবল খেলা নিয়ে ব্রাম্মনডাঙ্গা স্পোটিং ক্লাব ও চরভদ্রাসন স্পোটিং ক্লাবের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু খেলায় পর পর তিনটি গেমেই চরভদ্রাসন স্পোটিং ক্লাব বিজয় লাভ করে শিরোপা জিতে নেয়। এ খেলার আম্পেয়ারের দায়িত্ব পালন করেন মোঃ সাইদ দোহা ও ধারাভাষ্য প্রদান করেন মোঃ তোফাজ্জেল হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d