লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় মাহিন(৫)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত মাহিন গড্ডিমারী এলাকার হাফিজুল ইসলামের পুএ।
সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গড্ডিমারী গ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটে।
এবিষয়ে স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে পার্শ্ববতী হাফিজুল ইসলামের দুই পুত্র মাহিন (৫) এবং ফাহিম (১০) বাড়ির পাশে রাস্তায় সাইকেল নিয়ে খেলতে গিয়ে ট্রলির ধাক্কায় নিচে পড়ে গিয়ে সেখানে মাহিনের মৃত্যু ঘটে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply