ধামইরহাটে জাহানপুর ইউনিয়নে কৃষক-শ্রমিক-স্বেচ্ছাসেবক ও মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ধামইরহাটে জাহানপুর ইউনিয়নে কৃষক-শ্রমিক-স্বেচ্ছাসেবক ও মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত।

ধামইরহাটে জাহানপুর ইউনিয়নে কৃষক-শ্রমিক-স্বেচ্ছাসেবক ও মহিলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের ৪টি সহযোগি সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় মঙ্গলবাড়ী সিরাজিয়া স্কুল ও কলেজ মাঠে কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীজুজ্জামান সরকার এম.পি। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুইছার রহমানের সভাপতিত্বে ও সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতিও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক আলহাজ্ব জহুরুল হক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাবেদ নওরোজ আলমগীর, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিহাব উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সম্মেলনে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ফিরোজ, সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মোমিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন রহিদুল ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউসুফ হোসেন। অপরদিকে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন, সম্পাদক আনোয়ার হোসেন ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তানজুমা পারভীন পাপিয়া ও রুপালি বেগম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d