চরভদ্রাসনে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস২০২২ পালিত। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চরভদ্রাসনে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস২০২২ পালিত।

চরভদ্রাসনে জাতীয় স্যানিটেশন মাস ও হাতধোয়া দিবস২০২২ পালিত।

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ খ্রিঃ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন। পরে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষন শেষে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, ফরিদা বেগম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সিহাব খান।
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই ” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সুফিয়া বেগম, শিক্ষক শিরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান হাতধোয়ার ছয়টি পর্বের উপর উপস্থিত শিক্ষার্থীদের প্রতি বিশদ লেসন প্রদান করেন। সভাশেষে শিশু শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরন করা হয়


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d