রানীশংকৈল ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রানীশংকৈল ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার।

রানীশংকৈল ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার।

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নিহত হোসাইন আলী ঐ এলাকার চেংমাড়ী সম্পদবাড়ি এলাকার নুরুল হোসেনের ছেলে । তিনি পেশায় একজন কোচিং শিক্ষক ছিলেন। নিহতের লাশ ধানক্ষেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় রানীশংকৈল থানা পুলিশ ছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।
এদিকে নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাঁকে কেউ পরিকল্পিত হত্যা করেছে । নিহতের বোন রুমি,ছোট ভাই আব্দুর রাজ্জাক সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এবিষয়ে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন,মরদেহের ডান হাতে ও বুকে ক্ষত পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত হলে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d