শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির মিলন মেলা অনুষ্ঠিত। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির মিলন মেলা অনুষ্ঠিত।

শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির মিলন মেলা অনুষ্ঠিত।

শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির মিলন মেলা অনুষ্ঠিত।

মোঃ ফরিদ উদ্দিন
শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সম্মুখে শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগস সমিতির মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে গতকাল ১২ই জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকার সময় শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির উপজেলা শাখার সম্মানিত সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ- উদ- জামান সাঈদ এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য গন মানুষের জননন্দিত জননেতা এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন , প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব এস এম কবির উদ্দিন বাবলু আহ্বায়ক কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সাতক্ষীরা,
আরো বক্তব্য রাখেন জনাব আখতার হোসেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর সাতক্ষীরা, মিসেস খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ আসাদুজ্জামান সহকারী কমিশনার (ভূমি )শ্যামনগর সাতক্ষীরা জনাব মোঃ নুরুল ইসলাম বাদল অফিসার্স ইনচার্জ শ্যামনগর থানা। আলহাজ্ব আকবর কবির সভাপতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, সাবেক প্রফেসর ডাঃ জনাব নুরুল আফসার সাবেক সভাপতি শ্যামনগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগস সমিতি। সাবেক সেনা কর্মকর্তা ডাক্তার গোলাম সারোয়ার ,
জনাব ডাক্তার আকবর হোসেন সভাপতি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির শ্যামনগর ,, ডাক্তার লোকমান আহমেদ গ্রাম ডাক্তার আব্দুল মজিদ শ্যামনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির সম্মানিত সকল সদস্য সাংবাদিক উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন , সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাক্তার দবির উদ্দিন প্রধান অতিথিকে ক্রেস্ট ও ডাইরি উপহার দেন
অনুষ্ঠান পরিচালনা করেন জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব শেখ ফারুক হোসেন ও ডাক্তার আবু কাওসার। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কারের ব্যবস্থা করা হয়।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d