সাতক্ষীরার শ্যামনগরে এলিট ফোর্স র‌্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাতক্ষীরার শ্যামনগরে এলিট ফোর্স র‌্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার

সাতক্ষীরার শ্যামনগরে এলিট ফোর্স র‌্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার

সাতক্ষীরার শ্যামনগরে এলিট ফোর্স র‌্যাব সদস্যদের অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার বিকাল পাঁচটার দিকে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে ঐ চামড়া উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
এসময় হাফিজুর রহমান(৪৩)সহ তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান(২৬) ও শেখ ইসমাইল হোসেন(২৩)কে আটক করা হয়। তারা যথাক্রমে ধলপাড়া গ্রামের মৃত শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে।
জানা যায় র‌্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। পুর্ব প্রতিশ্রæতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহনের জন্য ফাঁদে ফেলে সোমবার বিকয়কারী চক্রের ঐ সদস্যদের আটক করা হয়। এসময় আটককৃতদের সাথে নিয়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ঐ চামড়া উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানী কমান্ডার গালিভ হোসেন অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে র‌্যাব এর পক্ষ থেকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব সুত্র জানায়। সাতক্ষীরা পস্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন বলেন আমারা অফিসিয়াল ভাবে জানতে পারিনাই তবে আমাদের বনবিভাগের সদস্যরা আমাদের কে জানিয়েছেন র‍্যাব সদস্যরা একটি বাঘের চামড়া উদ্ধার করেছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d