আন্তজার্তিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্য শ্যামনগরে বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আন্তজার্তিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্য শ্যামনগরে বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভা

আন্তজার্তিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্য শ্যামনগরে বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভা

আন্তজার্তিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্য শ্যামনগরে বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভা

মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি।

“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন
জেন্ডার বৈষম্য করবে নিরসন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ৮ ই মার্চ বুধবার সকাল ১০ শ্যামনগর মডার্ন স্কুল প্রাঙ্গনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য ৱ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান( সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, শ্যামনগর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রাক্তন অধ্যাপিকা শাহানা হামিদ,নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ।

প্রধান অতিথি এস এম জগলুল হায়দার এমপি তার বক্তব্যে বলেন, নারীরা বর্তমান সময়ে সমাজে গুরুত্বপূর্ণ ক্ষেত্র গুলোতে বিশেষ অবদান রাখছে। আন্তর্জাতিক নারী দিবসে সবাই কে নারী সমাজকে সম্মানের চোখে দেখতে আহবান জানাই, নারী নির্যাতন, নারীকে অবহেলা করার বিষয়গুলি ভুলে গিয়ে সমান অধিকার নিয়ে সমাজে বসবাস করুন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারী সমাজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা সবাই ভূমিকা রাখব।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d