নকিপুর ক্রিকেট জায়ান্টস এর জাঁকজমকপূর্ণ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।
নকিপুর ক্রিকেট জায়ান্টস এর জাঁকজমকপূর্ণ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

নকিপুর ক্রিকেট জায়ান্টস এর জাঁকজমকপূর্ণ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

নকিপুর ক্রিকেট জায়ান্টস এর জাঁকজমকপূর্ণ তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ ফরিদ উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ
শ্যামনগরে নকিপুর ক্রিকেট জায়ান্টস একাডেমির ৩ য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন অনুষ্ঠিত করা হয়েছে। গত ইং ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার বিকাল ৫ টায় নকিপুর ক্রিকেট জায়ান্টের আয়োজনে নকিপুর জমিদার বাড়ি মাঠে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নকিপুর ক্রিকেট জায়ান্টস এর ভাইস চেয়ারম্যান এস এম ফেরদাউস হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ক্রীড়া সংগঠক সিনিয়র সাংবাদিক সামিউল আযম মনির, উপজেলা যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন,শ্যামনগর সদর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দেবাশীষ মুখার্জি, উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার ও শিক্ষক শামসুল হুদা ঝন্টু, সাবেক ক্রিকেটার বেলাল হোসেন, শ্যামনগর উপজেলার প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবু, শ্যামনগর সদর ইউপি সদস্য মিজানুর রহমান, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েচ, যুবনেতা সুমন, শাওন,মনির, সাদ্দাম হোসেন,ছাত্রনেতা ফয়সাল হায়দার আরো উপস্থিত ছিলেন নকিপুর ক্রিকেট জায়ান্টের খেলোয়াড় আদম আলী,রায়হান, মিঠু, আসাদ বাবু, মুকুল,আলামিন,তৌকির,সোহাগ, মোহিন,ফরিদ,আরিফ,দুলাল,
রাজু,ফারুক, আব্দুল্লাহ, মোস্তফা, সরোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নকিপুরের জমিদার হরিচরণ রায় বাহাদুর চৌধুরীর স্মৃতি বিজড়িত এই মাঠটি অনাদরে, অবহেলায় পড়েছিল। আমার সুযোগ্য পুত্র রাজিব হায়দারের নেতৃত্বে এই মাঠটি প্রাণ ফিরে পেয়েছে। যে মাটিতে এক সময় বালু উড়তো আজকে সেখানে সবুজের সমারোহ। এই মাঠটিতে গত বার স্মরণ কালের বড় একটি ক্রিকেট টুর্নামেন্টের সফল আয়োজন করা হয়েছে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা এই মাঠটিকে ক্রিকেটের উপযোগী একটি মাঠ হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি।সহকারী অধ্যাপক সামিউল আযম মনির বলেন মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সহযোগিতায় এখানে একটি ইনডোর ক্রিকেট সেড তৈরি করা হবে যাতে করে সব মৌসুমে এবং প্রতিকূল পরিবেশে এখানে খেলার পরিবেশ বজায় থাকে। আগামী দিনে শ্যামনগর ক্রিকেট জায়ান্টস জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রত্যাশা করি।
অন্যান্য বক্তাগন বলেন আজ নকিপুর ক্রিকেট জায়ান্ট একাডেমি হাটি হাটি পা পা করে তিন বছর অতিবাহিত হয়ে আজ এ পযর্ন্ত এসে দাড়িয়েছে। যার অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় এ পযর্ন্ত এসেছে তিনি হলেন নকিপুর ক্রিকেট জায়ান্টের চেয়ারম্যান এমপি পুত্র উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক যুবনেতা এস এম সায়েদ বিন হায়দার রাজীব। আজকে তিনি আমেরিকায় অবস্থান করার কারনে অনুষ্ঠানে থাকতে পারেননি হয়তো। তিনি থাকলে আজকের অনুষ্ঠানটি আরও সুন্দর ও পুরোপুরি পূর্ণতা পেতো। তার পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছে নকিপুর ক্রিকেট জায়ান্টের ভাইস চেয়ারম্যান ফেরদাউস হায়দার। বক্তারা আরও বলেন নকিপুর জমিদার বাড়ী মাঠটি আগে খেলার অনুপযোগি ছিল ।আজ সেই মাঠ রাজিব হায়দারের দিন রাত অক্লান্ত পরিশ্রমের কারনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সেই মাঠটি খেলার ও বসার উপযোগি হয়ে উঠেছে। এজন্য সকলে তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং নকিপুর ক্রিকেট জায়ান্ট একাডেমিকে আরও সামনে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন সকলে।
ছবি:নকিপুর ক্রিকেট জায়ান্টস এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও কেক কাটছেন এমপি এস এম জগলুল হায়দার।

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d