মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের কমিটি ঘোষণা ; নেতৃত্বে সৌরভ,জনি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের কমিটি ঘোষণা ; নেতৃত্বে সৌরভ,জনি

মানিকগঞ্জ জেলা এসোসিয়েশনের কমিটি ঘোষণা ; নেতৃত্বে সৌরভ,জনি


শাহাজান,বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন এর পূনাঙ্গ নতুন কমিটি প্রকাশ হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের মোঃ জুবায়ের রহমান সৌরভ এবং সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ফুড ইন্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব আলম জনি।

২৭ নভেম্বর বৃহস্পতিবার এসোসিয়েশনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এসোসিয়েশনের প্যাডে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়।

সভাপতি জুবায়ের রহমান সৌরভ বলেন,মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন এমন একটি সংগঠন যেটি আসলে একটি পরিবারের মতো। আমাদের এই সংগঠনটি বশেমুরবিপ্রবিতে অধ্যয়নরত মানিকগঞ্জ জেলার প্রতিটি শিক্ষার্থীর কাছে একটা আবেগের জায়গা। মানিকগঞ্জের সবাই যখন একসাথে হই তখন মনে হয় যেন নিজ এলাকাতে আছি। কখনো মনে হয়নি যে আমরা আলাদা কেউ। যারা আমাকে সভাপতি পদে নির্বাচিত করেছেন, আমাকে এই পদে যোগ্য মনে করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এই দায়িত্বটা আমার কাছে সম্মানের। আমি চেষ্টা করবো যেন আমার হাত ধরে এবং সকলের সহযোগিতায় আমাদের প্রানের সংগঠনটি বহুদূর এগিয়ে যায়।

সাধারন সম্পাদক মাহবুব আলম জনি বলেন,
আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমার সকল শ্রদ্ধীয় বুশেমুরবিপ্রবি শিক্ষকবৃন্দ ও বড় ভাইদের প্রতি, যারা আমার ওপর এই আস্থা রেখেছেন।মানিকগঞ্জ জেলা এসোসিয়েশন কমিটির সাধারণ সম্পাদক পদে আমার মনোনীত হওয়াটা আমার জন্য একটি বিরাট সম্মান ও দায়িত্বের। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান প্রত্যাশা ও প্রতিজ্ঞা হলো, আমরা সকলে মিলে একটি কার্যকর, সংগঠিত এবং শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তুলব ইনশাল্লাহ। আমার এই প্রত্যাশা বাস্তবায়িত করতে সকলেই আমার পাশে থাকবেন এই আশায় রাখছি।


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d