ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যসচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যসচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের সদস্যসচিবসহ চারজনের বিরুদ্ধে মামলা

Oplus_131072

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেছেন একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার।গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করা হয়। মামলার অন্য তিন আসামি হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ার মুনসি (২৬)।

মামলার বাদী সুমাইয়া আক্তার অভিযোগ করেন, ৭ মে আসামিরা তাঁকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেন। পরে ১০ মে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে তিনি আদালতে মামলা করেন।বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান প্রথম আলোকে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম বলেন, ‘মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রেদোয়ার মুনসি আমাদের কমিটির কেউ নন। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মামলা যে কেউ করতে পারেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সামাজিকভাবে হেনস্তা করতেই বাদী এমনটি করেছেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d