কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত

কুমিল্লায় গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত

Oplus_131072

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারসংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রাজধানীর মোহাম্মদপুর সরাই জাফরাবাদ এলাকার মো. ছালামের ছেলে শাকিল হোসেন (২২) এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল এলাকার পেয়ার আহম্মদের ছেলে সাহেদ শিমুল (২৪)।পুলিশ জানায়, তাঁরা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, ওই দুই তরুণকে চাপা দেওয়া গাড়িটি একটি বাস ছিল। এটি চট্টগ্রামমুখী লেনে চলছিল। মহাসড়ক ফাঁকা থাকায় দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d