টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী RAB এর হাতে আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী RAB এর হাতে আটক

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী RAB এর হাতে আটক

মোঃ আবু বকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলের কালিহাতীতে ৭৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (২ মে) ভোর সাড়ে ৫ টায় উপজেলার গরিলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে ৭৩০ পিস ইয়াবা (যার মূল্য আনুমানিক ২ লাখ ১৯ হাজার টাকা) ও নগদ চার হাজার টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসোনা এলাকার বছির মোল্লার ছেলে জাহিদ হোসেন (১৯)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতী থানায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d