শিবচরে যাত্রীবাহী স্পিডবোট ডুবি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, ২৫ জনের মৃতদেহ উদ্ধার। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শিবচরে যাত্রীবাহী স্পিডবোট ডুবি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, ২৫ জনের মৃতদেহ উদ্ধার।

শিবচরে যাত্রীবাহী স্পিডবোট ডুবি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, ২৫ জনের মৃতদেহ উদ্ধার।

সাজ্জাদ হোসেন সাজু(গন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি)

শিবচরে যাত্রীবাহী স্পিডবোট ডুবি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, ২৫ জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি পুরান ঘাটে বালুবাহী ট্রলার (বলগেট)-এর ধাক্কায় যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। আজ ৩ মে সকাল ৭-২৯ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শিবচর ও জাজিরা ফায়ার স্টেশন থেকে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ এখনো চলমান আছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উদ্ধারকর্মীরা নৌপুলিশ ও স্থানীয় একজন ডুবুরির সহযোগিতা নিয়ে ১ জনকে জীবিত এবং ২৫ জনের মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জীবিত ৪ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করেছে বলে জানা গেছে।

জীবিত ৫ জন শিবচরের পাঁচচরের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখনো কতজন নিখোঁজ রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান আছে। উদ্ধার অভিযানে যোগ দিতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের আরো দক্ষ ডুবুরি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের লিডার শ্যামল বিশ্বাস জানান, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর স্থানীয় ইউনিটের সদস্যগণ, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নৌপুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d