সচিবালয়ে চলমান আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সচিবালয়ে চলমান আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি

সচিবালয়ে চলমান আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি

Oplus_131072

আজ দুপুর একটা পর্যন্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমোদন দেওয়া হয়নি। কর্মচারীদের আজকের বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর দুপুর একটার পর সাংবাদিকদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে অনুমোদন দেওয়া হয়।
এরপর সচিবালয়ের ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আন্দোলনকারীদের একজন নেতা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মুহা. নুরুল ইসলাম।

কর্মসূচি চলাকালীন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম। তিনি বলেন, এটা মত প্রকাশের অধিকারের লঙ্ঘন।
আন্দোলনের বিষয়ে নুরুল ইসলাম বলেন, আজকে তাঁদের পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালিত হয়েছে।
নুরুল ইসলাম বলেন, যতক্ষণ না পর্যন্ত এই অধ্যাদেশ বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। বরং ভবিষ্যতে তা আরও তীব্র হবে।
আজকে একটি আলোচনা হওয়ার কথা আছে বলে জানান নুরুল ইসলাম। তিনি বলেন, আজকে যদি কোনো ভালো সংবাদ না পাওয়া যায়, তাহলে এই আন্দোলন চলবে, তা সারা দেশে ছড়িয়ে পড়বে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d