চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রাক আটকে চাঁদা দাবি করার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওই নেতার নাম তারিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে এবং এনসিপির পার্বতীপুর উপজেলার সংগঠক হিসেবে পরিচিত।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেনজানা যায়, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) টেন্ডারের মাধ্যমে পায় সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর সেই টেন্ডারপ্রাপ্ত মালামালবাহী দুটি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে রসুলপুর এলাকায় ট্রাকের গতিরোধ করে তারিকুলসহ কয়েকজন। এ সময় তারা চালকদের কাছে চাঁদা দাবি করে।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে হাতেনাতে আটক করে। তবে তার সহযোগিরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র‍্যাব-১৩-এর যৌথ একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে।
ঘটনার পরপরই সেনাকল্যাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পারর্তীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা আল মামুন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d