দামুড়হুদায় অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দামুড়হুদায় অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিক

দামুড়হুদায় অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিক

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটা মালিকের অস্ত্র প্রদর্শন করা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ মে) ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক সড়কের ওপর ইটভাটার মাটি ফেলে রাখায় বৃষ্টির পানিতে কাঁদা-মাটি পিচ্ছিল হয়ে ওই সড়কে ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। এক ব্যবসায়ী আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যান) ভর্তি ডিম নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে ডিমগুলো ভেঙে যায়। পথচারীরা ছবি তুলে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নজরে এলে সেখানে হাজির হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিং।

সড়কের ওপর মাটি ফেলে রাখায় রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটোকে তলব করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত হন ইটভাটা মালিক। এতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিব্রতকর অবস্থায় পড়েন।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, অস্ত্রটি লাইসেন্স করা হলেও তার এভাবে অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে আসা ঠিক হয়নি। এভাবে অস্ত্র প্রদর্শন করে তিনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন।

তিনি আরও বলেন, ডিম ব্যবসায়ী এনামুল হককে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা ইটভাটা মালিককে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিমের গাড়িচালক ও সহযোগীকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজা ব্রিকসের মালিককে ৪টি শর্তজুড়ে মুচলেকা নেওয়া হয়েছে।

ইটভাটা মালিক ইকবাল মাহমুদ টিটো বলেন, অস্ত্রের লাইসেন্স দেওয়ার সময় নিজের অস্ত্র নিজেই বহন করার কথা বলে দেওয়া হয়েছে। অস্ত্র কারও হাতে দেওয়া যাবে না। প্রয়োজনে নিজে গুলি চালাতে হবে। এটাই আইন। এখানে আইন লঙ্ঘন করা হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, বিষয়টি আমার নজরে এসেছে। লাইসেন্স করা অস্ত্র জনসন্মুখে প্রদর্শন করা যাবে না। নিরাপত্তার জন্য বাড়িতে কিংবা গাড়িতে রাখা যাবে। এ ঘটনায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারীকে শোকজ করা হবে। প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d