মিরপুর থেকে আওয়ামীম লীগ নেতা আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মিরপুর থেকে আওয়ামীম লীগ নেতা আটক

মিরপুর থেকে আওয়ামীম লীগ নেতা আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতকর্মীদের বিক্ষোভের মুখে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নুরুল হুদাকে আটক করা হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের একটি বাসা থেকে তাকে শাহ আলী থানা আটক করে পুলিশ।এদিকে বিক্ষোভকারীদের দাবি, ভবনটিতে রংপুরে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি নাসিমা জামান ববি এবং তার স্বামী জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিরাজুল ইসলাম অবস্থান করছিলেন। এমন তথ্যে গত রাত থেকে বাসাটি ঘিরে ফেলেন আন্দোলনকারীরা। তবে পুলিশের গাফিলতিতে তারা পালিয়ে গেছে। আটক করে নিয়ে যাওয়া হয়েছে আইনজীবীকে।

শনিবার দুপুরে ডিএমপির শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলন, মো. নুরুল হুদা ফরহাদকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে ওই আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর নামে কোনও মামলা আছে কিনা তা এখনও জানা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d