টাঙ্গাইলে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টাঙ্গাইলে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে মহাসড়কে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে, সোমবার (২ জুন) সাভার এবং মিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া চারটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বরিশালের ইউসুব জমাদ্দারের ছেলে মো. আব্দুল হাকিম, মো. আমির হোসেনের ছেলে সোহাগ, মো. আসাদ আলীর ছেলে রোমান, সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার এবং ইয়ার হোসেন বেপারীর ছেলে মো. আরিফ হোসেন।এর আগে গত ৩১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এসময় মহাসড়কে থাকা টহল পুলিশ বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে তাদের ব্যবহৃত মাইক্রোবাস রেখে পালিয়ে যায়। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনার পর ওই নারীর বড় বোন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d