বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৩৮ জন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৩৮ জন

বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৩৮ জন

বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে একদিনে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। স্বাস্থ্য বিভাগে তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। বরগুনায় ৮২ জন, ঝালকাঠিতে ৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d