শ্যামনগর থেকে:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ এম,এম ফারুক হোসেন। ঈদে তিনি বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ফারুক হোসেন বলেন-পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ।অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি।দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।
তিনি আরো বলেন- ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক বাংলাদেশ।(ঈদ মোবারক)


Priligy Ficha https://oscialipop.com – Cialis cialis for sale buy discount cialis online Rhutzh https://oscialipop.com – Cialis Viagra Battute Aclydw