নোয়াখালীতে গ্রাম আদালতের জনসচেতনতামূলক কর্মশালা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নোয়াখালীতে গ্রাম আদালতের জনসচেতনতামূলক কর্মশালা

নোয়াখালীতে গ্রাম আদালতের জনসচেতনতামূলক কর্মশালা

নোয়াখালীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ জুন) জেলা প্রশাসকের মিনি কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইয়াসিন, জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া খানম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীন।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ। উন্মুক্ত আলোচনায় গ্রাম আদালত বিষয়ে প্রশ্নে উত্তর দেন স্থানীয় সরকারে উপপরিচালক জালাল উদ্দীন। এ সময় গ্রাম আদালতকে আরও গতিশীল করতে উপস্থিত অংশগ্রহণকারীদের থেকে বিভিন্ন পরামর্শও গ্রহণ করেন তিনি।

পরে প্রেজেন্টেশনের মাধ্যমে নোয়াখালীর গ্রাম আদালতের গত এক বছরের চিত্র তুলে ধরেন ডিসট্রিক্ট ম্যানেজার আহসান উল্লাহ চৌধুরী মামুন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d