মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী আজ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী আজ

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের অমর কবি, অমিত্রাক্ষর ছন্দের পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্তের ১৫২তম মৃত্যুবার্ষিকী আজ (রোববার)। সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এই মহাকবিকে স্মরণ করতে তার জন্মভূমি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচির। কপোতাক্ষ নদীর তীরে শায়িত মধুসূদনের স্মৃতিকে কেন্দ্র করে আজও সাহিত্যপ্রেমীরা ভিড় করেন শেকড়ের টানে, হৃদয়ের গভীর শ্রদ্ধা নিয়ে।বাংলাদেশ শিল্পকলা একাডেমি কেশবপুর শাখার পৃষ্ঠপোষকতায় মধুসূদন একাডেমির আয়োজনে অনুষ্ঠাতব্য কর্মসূচিতে থাকছে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, মধুগীতি পরিবেশন ও ড. সুকুমার রায় স্মৃতি বৃত্তি প্রদান।

১৮২৪ সালের ২৫ জানুয়ারি কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মধুসূদন দত্ত। পরবর্তীকালে খ্রিষ্টধর্ম গ্রহণ করে নামের সঙ্গে যুক্ত করেন ‘মাইকেল’। তিনি রচনা করেন মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলী, নাটক কৃষ্ণকুমারী ও পদ্মাবতী, এবং প্রহসন একেই বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন মহাকবি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই সাগরদাঁড়িতে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান। মধুসূদন একাডেমির পরিচালক খসরু পারভেজ বলেন, ‘মহাকবির স্মৃতিকে ধরে রাখতে ও তার সাহিত্যকীর্তিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

অনুষ্ঠানে স্থানীয় জনগণের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার কথা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d