মহিদুল ইসলাম মিলটন
স্টাফ রিপ্রোটার :
ঢাকার ধামরাইয়ে জমে উঠেছে মেলা
মেলাকে ঘিরে উৎসুক জনতার শ্রোত
৪০০ বছরের ঐতিহ্যবাহী রথ ।
২৭ জুন ২০২৫ ইং শুরু হয় এই রথ
দূরদুরান্ত থেকে ছুটে আসে এই রথ ও রথের মেলা দেখতে উৎসুক জনতা , মেলার চাপকে ঘিরে নেয়া হয়েছে বারতি নিরাপত্তা ।
ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথের মেলা ২৭ জুন ২০২৫ ইং থেকে দীর্ঘ একমাস চলে , বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে, কসমেটিকসের স্টল গুলোতে রয়েছে দেখার মত ভীর, চটপটি আর ফুচকার ঘর গুলোতে বেশ বেচাকেনা ধামরাইয়ের মিস্টির রয়েছে অনেক সুনাম।
এই মেলায় রয়েছে বিভিন্ন রকমের স্টল দোকানীরা প্রতি বছরে এমন সময়ে দূরদুরান্ত থেকে ছুটে আসে মেলার স্টল গাড়ার জন্য,
স্টল মালিকদের সাথে কথা বলে যানা যায় কেউ কেউ দীর্ঘ ২০ বছর এই মেলায় অংশ গ্রহণ করে আবার অনেকে নতুন এসেছে ।
দূরদুরান্ত থেকে ছুটে আসা মেলা প্রেমিদের সাথে কথা বললে জানায় আমাদের এই মেলায় ও রথে আসতে ভালো লাগে ছেলেমেয়েদের নিয়ে আসি প্রতি বছর কেনাকাটা করি খাওয়াদাওয়া করি আনন্দ উপভোগ করি।
স্হানীয় বাসীন্দারা জানায় দীর্ঘ ৪০০ বছরের রথকে ঘিরে আমাদের এই ধামরাইয়ের ঐতিহ্য ও সুনাম রয়েছে সারাদেশ জুরে আমার এই সময়টাকে খুব গুরুত্ব দিয়ে থাকি ।
Leave a Reply