করোনাকালে লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের দিনযাপন

করোনাকালে লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের দিনযাপন

করোনাকালে লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের দিনযাপন

নূর মুহাম্মদ খান (লন্ডন, যুক্তরাজ্য) থেকে:

মানুষ পৃথিবীর বুকে বসবাস করে সেই পৃথিবীকেই অত্যাচার করে চলছিল। তারই ফলস্বরূপ পৃথিবী মানুষকে উপহার দিয়েছে এই করোনা ভাইরাস। যার শুরু চীনের উহান শহর থেকে। বিশ্বের প্রায় সব দেশই আজ করোনায় আক্রান্ত। করোনার ছোবল থেকে রেহাই পায়নি যুক্তরাজ্যও। গত ২৪মার্চ ২০২০ থেকে লকডাউন ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। ফলে মানুষ শুরু করে দেয় দীর্ঘ প্রস্তুতি। সুপারশপ ও গ্রোসারি দোকানগুলোতে উপচে পড়া ভীড়। মুহূর্তেই খালি হতে থাকে দোকানের শেলফ। এই সুযোগে অসাধু ব্যাবসায়ীরা বাড়িয়ে দেয় নিত্যপন্যের দাম। জরুরী না হলে বের হওয়া যাবে না ঘর থেকে। দুই জনের বেশি মানুষ একসাথে চলাচল করলে পুলিশ জরিমানা করছে। যুক্তরাজ্য সরকার জনগণের জন্য সীমিত আকারে গণপরিবহন চালু রেখেছে এবং ভাড়া ফ্রী করে দিয়েছে। আতঙ্ক সবার মাঝে এই বুঝি গ্রাস করলো মহামারী করোনা ভাইরাসে। কর্মব্যস্ত লন্ডন শহর আজ মুখ থুবড়ে পড়েছে। বেড়েছে মৃত্যুর মিছিল। প্রথম দিকে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হত না। পরে রীট করা হলে পরিবারের কাছে হস্তান্তর শুরু করে এবং তাদেরকে ধর্মীয় বিধান মেনে কবর দেওয়া হচ্ছে। এপর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৩,৯৯৮ জন।

বাংলাদেশী কমিউনিটির একটি বড় অংশ থাকে ইস্ট লন্ডন (হোয়াইট চ্যাপল)। বিভিন্ন ধরনের কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। সব কিছু এখন থেমে গেছে করোনা ভাইরাসের কারনে। বাংলাদেশী মানুষের তত্ত্বাবধানে প্রচুর মসজিদ আছে।আক্রান্ত রোধ করতে যুক্তরাজ্য সরকার সেগুলো বন্ধ ঘোষণা করেছে। বন্ধ হয়ে গেছে স্কুল -কলেজ, সার্ভিস এপার্টমেন্ট, টেকওয়ে রেস্টুরেন্ট, মিনিক্যাব সার্ভিস। ফলে লাখো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। হোটেল বিজনেসে পরবর্তী ২বছরের মধ্যে ফেরার ইচ্ছে নেই। কোম্পানির পরিচালকরা সরকার থেকে ম্যক্সিমাম ১০-১২ লাখ টাকা অনুদান পাচ্ছে। বেশির ভাগ ব্যংক গুলো যুক্তরাজ্য সরকারের সুপারিশে কোম্পানি গুলোকে সহজ শর্তে লোন অফার করছে। যদিও কোম্পানির পরিচালকরা এখন বিজনেস চালাবে না।

তবে কোভিড-১৯ সবচেয়ে বেশি দুর্দশা ও দুর্ভোগের মুখে পড়েছে illegal immigrants। তারা পাচ্ছে না কোন অনুদান কোন লোন, না পারছে পরিবারকে সাপোর্ট দিতে। পারছে না বাড়ি ভাড়া দিতে,খাবার কিনতে। আয় শুন্য হওয়ায় বাংলাদেশে পাঠাতে পারছ না রেমিট্যান্স। সরকার থেকে কোন রকম সুবিধা পাওয়ার কোন সম্ভাবনা নেই যেকারণে illegal immigrants মানবেতর জীবনযাপন করছে। ইতালি, ফ্রান্স সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলো আমেনেস্টি করেছে কিন্তু যুক্তরাজ্যে আমেনেস্টি দেওয়ার কোন সম্ভাবনা নেই। যেকারণে অধিকাংশ মানুষের বাংলাদেশে ব্যাক করার সম্ভবনা রয়েছে। ২০১৬ থেকে Brexit নিয়ে সরকার নানা পদক্ষেপ নিয়েছে অবশেষে ৩১ ডিসেম্বর ২০২০ ইউরোপ থেকে বের হয়ে যাবে যুক্তরাজ্য। সেকারনে যুক্তরাজ্য নতুন করে অর্থনৈতিক সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের মানুষের সামনে দুইটা হুমকি Brexit ও Covid-19। সবশেষে দেখা যাচ্ছে লন্ডনে যারা বাংলাদেশী কমিউনিটিতে বসবাস করছে তাদের মধ্যে অনেকেই অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে। যেটার প্রভাব খুব শিঘ্রই বাংলাদেশেও পড়বে। বাংলাদেশী কমিউনিটির মানিট্রান্সফার অফিস ছিলো যেগুলোতে প্রচুর ভিড় থাকত। কিন্তু কোভিড-১৯ কারনে অফিস গুলো এখন ফাকা। এটি স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যাবে।

যেহেতু যুক্তরাজ্য সরকার non essential ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোকে জোরপু্র্বক বন্ধ রাখার জন্য ঘোষণা দিয়েছে সেই কারণে কোটি কোটি মানুষ বাধ্য হয়ে বাসায় বসে আছে। তাদের মধ্যে যারা HMRC তে payroll বেতন নিত শুধুমাত্র তারাই ৮০% বেতন পাচ্ছে সরকার থেকে। আর অনেকেই আছেন যারা HMRC তে ঘোষণা না দিয়ে কাজ করত তারা সরকার থেকে কোন অনুদান পাচ্ছে না।যেকারণে এইসব কর্মহীন মানুষেরা দুর্ভোগের মধ্যে আছে।

আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। গোটা বিশ্বের মানুষ নতুন করে শুরু করবে তাদের সংগ্রামী জীবন এবং নির্মল ও সুন্দর হবে তাদের জীবন। কল্যাণময় হোক পৃথিবীর সকল মানুষের জীবন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d