ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন।
ইসলাম লেবাসে নয়, ইসলাম ইনসাফে বিশ্বাসী। কুসংস্কার দূর করতে সঠিক ইসলামী কালচার গড়ে তুলতে হবে।
মুষ্টিময় কিছু লেবাসধারী জঙ্গি সন্ত্রাসী ব্যক্তির কারণে অনেকে ইসলামকে দোষারোপ করে কিন্তু মুষ্ঠিময় লোকের কারণে ধর্মকে দোষারোপ করা যায় না।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করব । এর মধ্যে ৫০টি উদ্বোধন করছি। এই মসজিদ থেকে মানুষ যেন ইসলামের মূল কথাটা শিখতে পারে, জানতে পারে। জ্ঞান-বিজ্ঞান, সভ্যতাসহ সব কিছুতে মুসলমানরা অগ্রণী ভূমিকা রেখেছেন। মুসলমানরা জাতির পথপ্রদর্শক ছিল। আজকে কেন মুসলিমরা পিছিয়ে থাকবে?’
আমরা চাই, ইসলাম ধর্ম সম্পর্কে সবাই সচেতন হোক। ইসলাম ধর্ম নারীদের অধিকার দিয়েছে। পিতার ও স্বামীর সম্পদে নারীর অধিকার দিয়েছে। এই মসজিদে নারী-পুরুষ নামাজ পড়ার ব্যবস্থা আছে। এই মসজিদগুলোর মাধ্যমে ধর্মীয় দৃষ্টিতে বাল্যবিয়ে, নারী-শিশুদের নির্যাতন ও মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে। এগুলো রোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শরিয়াসম্মত ব্যাখ্যা এখান থেকে প্রদান করতে হবে।
Leave a Reply