৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার,থানায় মামলা আসামি পলাতক। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার,থানায় মামলা আসামি পলাতক।

৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার,থানায় মামলা আসামি পলাতক।

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে নির্যাতিত ছাত্রীর মা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রী (১৫) গত ২ জুন পার্শ্ববর্তী বঙ্গেশ্বরদী উচ্চ বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল। একই ইউনিয়নের পূর্ব ভাটদি নামক স্থানে পৌঁছলে সুগন্ধি গ্রামের বাদশা খাঁ-র ছেলে হৃদয় খাঁ (১৮) পাটক্ষেতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে হৃদয় খাঁ কে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ০৩) এর ৯ (১) ধারায় ১৪ জুন রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি ধর্ষক হৃদয় পলাতক রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম এ প্রতিবেদককে জানায় ,ধর্ষনের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। আসামি হৃদয়কে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

নাজমুল হাসান নিরব
ফরিদপুর
০১৭১১১৫৩৫৬৬


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d