খুলনা বিভাগ

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ মিলনায়তে ত্রাণ কার্য নগদ অর্থ এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতি দরিদ্র ব্যক্তি ও পরিবারকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেন,ইউপি সদস্য বৃন্দ।

চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে দুঃস্থ ও দরিদ্রদের মাঝে ত্রাণ ও নগদ টাকা বিতরনী অনুষ্ঠানে এমপি সেলুন

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা আজ শনিবার সকাল সাড়ে ১০ টার সময় চুয়াডাঙ্গা জেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ মিলনায়তে ত্রাণ কার্য নগদ অর্থ এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতি বিস্তারিত

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি।

আমরা করবো রক্তদান বাঁচবে দেশের হাজার প্রাণ।

এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে মানবিক কাজ করে যাচ্ছে ।যুব সমাজ যখন মাদকের ছোবলে জর্জরিত, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন গেমের মাধ্যমে জুয়া খেলে অন্ধকার জগতে পা বাড়াচ্ছে যুব সমাজ।
হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার কিছু উদ্যমী তরুণ তখন নিজেদেরকে মেলে ধরেছে আত্মমানবতার সেবায় হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি সুপ্রিয় খাবার-পানি বিতরণ করে চলছে উপকূলীয় এলাকায় যখন পানির জন্য মানুষ হাহা কার করছে তখন হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কে এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু রায়হান তার সহযোদ্ধাদের নিয়ে উপকূলীয় এলাকায় মুন্সিগঞ্জ হরিনগর কৈখালী সংকটে থাকা তীব্র খাবার সুপ্রিয় পানি বিতরণ করে চলেছে। পবিত্র রমজান মাস ব্যাপী যতদিন উপকূলীয় এলাকায় পানির সমস্যা থাকবে স্বেচ্ছায় রক্তদান সংস্থা মানুষের দুয়ারে দুয়ারে পানি পৌঁছে দেবে।

-হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার উদ্যোগে সুপেয় খাওয়ার পানি বিতরণ।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি। আমরা করবো রক্তদান বাঁচবে দেশের হাজার প্রাণ। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়ে বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে ভি জি এফের খাদ্য সহায়তার নগদ ৪শ ৫০ টাকা হারে ৫ শত ৫৬ জনের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আজ ৬মে বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তার টাকা বিতরনী অনুষ্ঠানে , হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন।

হাউলী ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান লিপন, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহমেদ। হাউলী ইউনিয়নের সদস্য রওশানারা খাতুন,মোমেহার খাতুন, রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম টিক্কা,আব্দুল
হান্নান, শহিদুল ইসলাম, রিকাত আলি, শাহাজামাল হোসেন, আব্দুল হান্নান
পটু,আব্দুল্লাহ সেলিম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়নের সচিব নাঈম উদ্দীন।

দামুড়হুদায় প্রধানমন্ত্রীর উপহার ভি জি এফের নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বাবু

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে ভি জি এফের খাদ্য সহায়তার নগদ ৪শ ৫০ বিস্তারিত

জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটে সরকারি বিধি নিষেধ অমান্য করা ও মুখে মাস্ক পরিধান না করায় ৩ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৬মে বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দামুড়হুদা সার্কেল জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়।

জনাব আবু রাসেল বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসাবে ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। ইতোপূর্বে তিনি জেলা পুলিশ, মেহেরপুর ও র‍্যাব-৩, ঢাকায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু রাসেল চুয়াডাঙ্গা জেলায় গত ০৪.৮.২০১৮ খ্রিঃ তারিখ দামুড়হুদা সার্কেল হিসাবে যোগদান করেন।

দামুড়হুদা সার্কেল জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় দামুড়হুদা সার্কেল জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়। বিস্তারিত

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি।

মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না?
জলবায়ু পরিবর্তন, দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে উপকূলীয় এলাকা গুলিতে তীব্র সুপ্রিয় খাবার পানি সংকট দেখা দিয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম পুত্র রাসেল মাহমুদ এর নেতৃত্বে সুন্দরবন মোটর শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে নিয়ে মুন্সিগঞ্জ ,কৈখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা রাতদিন মানুষের মাঝে মানুষের জন্য পানির ড্রামে ভ্রাম্যমাণ ভাবে গাড়ি করে বাড়িতে বাড়িতে পানি সরবরাহ করে সুপ্রিয় খাবার পানির সমস্যা সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এলাকাবাসী এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে। যতোদিন পানির সমস্যা থাকবে ততোদিন অসহায় পানির কষ্টে থাকা মানুষের পাশে থাকবে বলে রাসেল মাহমুদ জানান। তিনি আরো বলেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই মহৎ উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।অসহায় মানুষের পাশে থাকতে পারি ।
আত্মমানবতার সেবায় অস্বচ্ছল ব্যক্তিদেরকে পাশে থাকবো চিরদিন।

আত্মমানবতার সেবায় অনন্য উদাহরণ মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পুত্র রাসেল মাহমুদ।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি। মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? জলবায়ু পরিবর্তন, দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে উপকূলীয় এলাকা গুলিতে তীব্র সুপ্রিয় খাবার পানি সংকট দেখা বিস্তারিত

রাজশাহী, খুলনা, যশোরসহ দেশের ১৬টি অঞ্চল কালবৈশাখী ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। বুধবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা বলেছে, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

এদিকে আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

দেশের ১৬ অঞ্চল ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে

রাজশাহী, খুলনা, যশোরসহ দেশের ১৬টি অঞ্চল কালবৈশাখী ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। বুধবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলেছে, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, বিস্তারিত

রকিবুল হাসান তোতা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

আজ বুধবার ৫ মে বেলা ১১ টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠাম রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় ২য় কিস্তির নির্বাচনী এলাকা ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত গরীব ও দুঃস্ত মহিলাদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় ০২ আসনের মননীয় সংসদ সদস্য জনাব মোঃ হাজী আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ আলী মুনছুর বাবু , এছাড়া আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ হযরত আলী সহ উপজেলা কর্মকর্তা গন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

দামুড়হুদায় বরাদ্দকৃত অর্থের চেক ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত গরীব ও দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এমপি টগর

রকিবুল হাসান তোতা জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা আজ বুধবার ৫ মে বেলা ১১ টার সময় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠাম রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচির আওতায় ২য় কিস্তির বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটা মালিকের অস্ত্র প্রদর্শন করা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ মে) ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক সড়কের ওপর ইটভাটার মাটি ফেলে রাখায় বৃষ্টির পানিতে কাঁদা-মাটি পিচ্ছিল হয়ে ওই সড়কে ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল। এক ব্যবসায়ী আলমসাধু (শ্যালোইঞ্জিন চালিত যান) ভর্তি ডিম নিয়ে যাওয়ার সময় আলমসাধু উল্টে ডিমগুলো ভেঙে যায়। পথচারীরা ছবি তুলে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি নজরে এলে সেখানে হাজির হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিং।

সড়কের ওপর মাটি ফেলে রাখায় রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটোকে তলব করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থিত হন ইটভাটা মালিক। এতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিব্রতকর অবস্থায় পড়েন।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বলেন, অস্ত্রটি লাইসেন্স করা হলেও তার এভাবে অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে আসা ঠিক হয়নি। এভাবে অস্ত্র প্রদর্শন করে তিনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন।

তিনি আরও বলেন, ডিম ব্যবসায়ী এনামুল হককে ক্ষতিপূরণ বাবদ ৩৫ হাজার টাকা ইটভাটা মালিককে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিমের গাড়িচালক ও সহযোগীকে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে রাজা ব্রিকসের মালিককে ৪টি শর্তজুড়ে মুচলেকা নেওয়া হয়েছে।

ইটভাটা মালিক ইকবাল মাহমুদ টিটো বলেন, অস্ত্রের লাইসেন্স দেওয়ার সময় নিজের অস্ত্র নিজেই বহন করার কথা বলে দেওয়া হয়েছে। অস্ত্র কারও হাতে দেওয়া যাবে না। প্রয়োজনে নিজে গুলি চালাতে হবে। এটাই আইন। এখানে আইন লঙ্ঘন করা হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, বিষয়টি আমার নজরে এসেছে। লাইসেন্স করা অস্ত্র জনসন্মুখে প্রদর্শন করা যাবে না। নিরাপত্তার জন্য বাড়িতে কিংবা গাড়িতে রাখা যাবে। এ ঘটনায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারীকে শোকজ করা হবে। প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।

দামুড়হুদায় অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিক

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটা মালিকের অস্ত্র প্রদর্শন করা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৪ মে) ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

পবিত্র রমজান ও বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে আজ ০৫ মে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর সার্বিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে সচেতনতামুলক প্রচার ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জীবননগর উপজেলার দত্তনগর রোডে ০২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লংঘনজনিত অপরাধে মেসার্স জাহাঙ্গীর স্টোরকে ৩৭ ধারায় ৩,০০০/- টাকা ও মেসার্স ভাই ভাই ফিড ভান্ডারকে ৫০ ও ৫১ ধারায় ২,০০০/- জরিমানা করা হয়। পরে কালীগঞ্জ রোডে মেসার্স নাসিম ওয়েল মিলকে অস্বাস্থ্যকরভাবে তেল, চানাচুর, মুড়ি ইত্যাদি তৈরি করায় ৪৩ ধারায় ৫,০০০/- টাকাসহ অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে মোট ১০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের পণ্যের মুল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয় এবং বর্তমান করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লাভ না করে ন্যায্য লাভে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়।

এসময় উপস্থিত জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সবাইকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

জীবননগর উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান : ৩ টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা পবিত্র রমজান ও বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে আজ ০৫ মে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় ও বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩