খুলনা বিভাগ

বাস্তবে রুপ নিতে যাচ্ছে নাভারণ হতে সাতক্ষীরা মুন্সিগঞ্জ গ্যারেজ বাজার পর্যন্ত রেলপথ ।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ গণ টেলিভিশন। ১৬৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে যশোর নাভারন -সাতক্ষীরা রেলপথ। ঢাকার সঙ্গে সাতক্ষীরা জেলার রেল যোগাযোগ না থাকায় মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সাতক্ষীরাবাসীর দোরগোড়ায় বিস্তারিত

মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা হলেন গণ টিভি চেয়ারম্যান আনিসুর রহমান

বিশেষ প্রতিনিধি। শ্যামগরের বহুল আলোচিত সেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাফিল হোসেন মিলন ও সাধারণ সম্পাদক এম এম আব্দুল হামিদ এর হাত ধরে শ্যামনগর উপজেলার সকল বিপর্যয়ে মানবতার বিস্তারিত

বিশেষ প্রতিনিধি।

শ্যামগরের বহুল আলোচিত সেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাফিল হোসেন মিলন ও সাধারণ সম্পাদক এম এম আব্দুল হামিদ এর হাত ধরে শ্যামনগর উপজেলার সকল বিপর্যয়ে মানবতার টানে নানান সামাজিক কর্মকাণ্ড ও অসহায় অবহেলিত হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর জন্য একঝাঁক সেচ্ছাসেবী যুব ও তরুণদের নিয়ে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং অসহায়. অবহেলিত. হতদরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে দাড়াতে মানবিক ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ সিদ্ধান্ত মোতাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পি পি মহোদয় কে মানবিক ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা পদে মনোনীত করেছেন। তিনি জানান মানবিক কাজে সর্বদা মানবিক ফাউন্ডেশনের সহযোগিতা করবেন. তিনি আরো জানান সকল নবনির্বাচিত নেতাকর্মীদের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো. মানবিক ফাউন্ডেশন মানবতার কথা বলুক এটাই আমার কাম্য!

মানবিক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হলেন পি পি ও চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবু।

বিশেষ প্রতিনিধি। শ্যামগরের বহুল আলোচিত সেচ্ছাসেবী সংগঠন মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাফিল হোসেন মিলন ও সাধারণ সম্পাদক এম এম আব্দুল হামিদ এর হাত ধরে শ্যামনগর উপজেলার সকল বিপর্যয়ে মানবতার বিস্তারিত

বুড়িগোয়ালিনী প্রতিনিধি:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন বিশ্বমানবতার জননী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গৃহনির্মাণ আওতায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ছে হা ৮ নং ওয়ার্ড ভূমিহীনদের মাঝে ১০ ঘর নির্মাণ প্রথম দফায় ব্যাহত হচ্ছে শুধুমাত্র বুড়িগোয়ালিনী ইউপি হইতে ভূমিহীন সার্টিফিকেট দেওয়া বিলম্ব করার জন্য এমনি কথা বলছিলেন উক্ত ৮ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ বিল্লাল হোসেন। মোহাম্মদ জহির আলি, ও মোছাম্মদ জাহানারা খাতুন।

ঘর নির্মাণ প্রসঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন অফিশিয়াল কর্মকাণ্ড সব ঠিক করা হয়ে গেছে শুধুমাত্র ভূমিহীন সার্টিফিকেটের অপেক্ষা কাজ শুরু হতে।
ভূমির সার্টিফিকেট নিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তদন্ত করার জন্য উক্ত ওয়ার্ডের গ্রাম পুলিশের কাছে দিয়েছিলাম রিপোর্ট পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।

মুজিব শতবর্ষ উপলক্ষেগৃহহীনদের ,ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা।

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছেন বিশ্বমানবতার জননী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গৃহনির্মাণ আওতায় বুড়িগোয়ালিনী বিস্তারিত

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন।

আর কতদিন অপেক্ষা করতে হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি বেরা মোল্লারহাট হতে খাগড়াঘাট কওসার গাজীর বাড়ি রাস্তায় ৩৫০ চেইনেজে ২০ মিঃ গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প নির্মাণ মূল্য ১,২০,৬০,০১৮.৩৮ টাকা যার পান ২৪/০৪/২০১৯ ইং তারিখ শ্যামনগর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ইঞ্জিনিয়ারিং, প্রোপাইটার মোঃ নূরুল হক মোল্লার ভাড়া করা লাইসেন্স মেসার্স জাকাউল্লাহ এন্ড, ব্রাদার্স, জীবননগর, চুয়াডাঙ্গা নামে। কাজটি শেষ করার কথা ছিল সিডিউল অনুযায়ী ২৩/০৪/২০২০।ঠিকাদারী প্রতিষ্ঠান প্রোপাইটার মোহাম্মাদ নুরুল হক মোল্লা বিভিন্ন অজুহাতে ব্রিজের কাজ টি বিগত ৩ বছর স্বেচ্ছায় কাজ বন্ধ রাখলে ব্রীজ সংশ্লিষ্ট কয়েক গ্রামের মানুষ বারবার ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটারের কাছে অনুরোধ করলেও অদ্যবধি কাজ শুরু করেন নাই। কাজ শুরু না করলে এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে উপজেলা প্রকৌশলী ভারপ্রাপ্ত মোঃ জাকির হোসেন নির্বাহী প্রকৌশলী নারায়ণ চন্দ্র অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুলনা অঞ্চল রতন বাবু, প্রকল্প পরিচালক বৃহত্তর খুলনা অঞ্চল অঅবকাঠামো উন্নয়ন মোঃ রেজাউল করিম মহোদয় কে বারবার জানানো সত্বেও শ্যামনগরের অধিকাংশ কাজ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং দীর্ঘদিন ধরে ফেলে রাখা একাধিক কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ইঞ্জিনিয়ারিং এর মালিক মোহাম্মাদ নুরুল হক মোল্লা, কথিত আছে চুয়াডাঙ্গা জীবননগর এর জাকাউল্লার কাছ থেকে লাইসেন্স ভাড়া নিয়ে কাজ করে থাকেন। এই ব্রীজটি দীর্ঘ তিন বছর ফেলে রাখায় রড গুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এই রড দিয়ে ঢালাই দেওয়া হয় তাহলে ব্রিজটি অচিরেই নষ্ট হবে এবং সরকারের আর্থিক ক্ষতি হবে। সুতরাং ব্রিজ টি যাতে দ্রুত মানসম্পন্ন নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজ শুরু করে সেজন্য এলাকাবাসী সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রকৌশলী, মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় কে। দীর্ঘদিন ব্রীজটির কাজ বন্ধ রাখায় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর দপ্তর এর বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে মানববন্ধন করেছে।

শ্যামনগর মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে ব্রিজ নির্মাণে ঠিকাদার কর্তৃক বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন ।

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন। আর কতদিন অপেক্ষা করতে হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি বেরা মোল্লারহাট হতে খাগড়াঘাট কওসার গাজীর বাড়ি রাস্তায় ৩৫০ চেইনেজে ২০ মিঃ গার্ডার ব্রিজ বিস্তারিত

গণ টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় করোনা সংক্রমণ মহামারী আকার ধারন করেছে। মঙ্গলবার (৮ জুন) ১৭ জনের নমুনা পরীক্ষায় ৯জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ ডাক্তার রাজিব সরদার জানান, এ যাবত উপজেলা সর্বমোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ৭৪০ জনের, এরমধ্যে করেনা পজেটিভ ২০০ জন। মৃত্যুবরন করেছেন ৫জন। তিনি আরও জানান ০৮ জুন ১৭ জনের স্যাম্পল কালেকশন করা হয়েছিলো। যার মধ্যে ৯ জন করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের দেওনিপাড়া গ্রামের ইব্রাহিম সরদার(৫০), খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের মালতী ঘোষ(৪২), জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মহাতাব সরদার(৬০),জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের রফিকুল ইসলাম(৪০), তালা ইউনিয়নের পিএলসিএ রাহাতুল্লাহ শেখ(৩০), তালা ইউনিয়নের তালা গ্রামের মিনতী রানী বিশ্বাস(৪৯), একই গ্রামের লক্ষী বিশ্বাস(৩৫), জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মোড়ল মোশারফ হোসেন(৪৪),ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরস নগর গ্রামের ইসমাইল হোসেন(৪০) তিনি তালা হাসপাতাল হতে করোনা পরীক্ষা করেছিলেন। ডাক্তার রাজিব সরদার সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার জন্য উপদেশ প্রদান করেন।

করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা জেলা উদ্বিগ্ন

গণ টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার তালায় করোনা সংক্রমণ মহামারী আকার ধারন করেছে। মঙ্গলবার (৮ জুন) ১৭ জনের নমুনা পরীক্ষায় ৯জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ বিস্তারিত

ওবায়দুল কবির সম্রাটঃ কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‍্যার-৮ বরিশালের
উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। র‍্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‍্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে
দেওয়া হয়। রবিবার ৯ মে বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‍্যাব-৮ বরিশালের এ্যাডজুটেন্ট মোঃ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের এসআই মোঃ
জাকির হোসেন,এস আই তুষার কান্তি মাহতো ও কর্পোরেট মোঃ জাকির হোসেন। ঈদ সামগ্রী
বিতরনকালে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‍্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে
নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্য জামিলা খাতুন বলেন, র‍্যাবের এ ধরনের মহতী উদ্যোগ আমরা সাধুবাধ জানায়।

কয়রায় আত্মসমর্পনকৃত ১৮ জন বনদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিলো র‍্যাব-৮

ওবায়দুল কবির সম্রাটঃ কয়রা প্রতিনিধি কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‍্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। র‍্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়া গ্রামের ঝেটের বিলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ ৮মে দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ এই দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত হলেন- দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর চৌধুরী পাড়া গ্রামের আফজাল মেম্বারের ছেলে মজিবার রহমান (৩৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে দুপুরের দিকে জয়রায়পুর চৌধুরী পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।পরে এক জনকে সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি উত্তোলন করে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করার অপরাধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুসারে ৩০,০০০/ ত্রিশ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ।

ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি চৌকস টিম।

দামুড়হুদায় সরকারি অনুমতি ছাড়াই মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়া গ্রামের ঝেটের বিলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৮মে বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার দর্শনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কর হয়েছে ।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান দর্শনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান দামুড়হুদার দর্শনা বাজারে এ
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এ সময় মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি না মানার
অপরাধে ৪জনের নিকট জরিমানা
আদায় করেন ।আদালত পরিচালনা কাজের সহযোগীতা করেন উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলি ও দর্শনা থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা
অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হবেন না। নিজে ও পরিবার সুস্থ রাখতে সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলুন। লকডাউন বাস্তবায়ন প্রশাসন কে সহযোগিতা করুন।

দামুড়হুদা উপজেলার দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার দর্শনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কর হয়েছে । জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন জায়গায় স্বাস্হ্য বিধি অনুসারে মাস্ক পরিধান না করা,স্বাস্থ্যবিধি না মানা,বাজারে চায়ের দোকানে আড্ডা দেওয়া সহ বিভিন্ন অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৭ মে) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত কুমার সিংহ । অভিযান কালে বিভিন্ন জনকে ০৮ টি মামলায় সর্বমোট ১৯০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ও অধিকাংশ কে সচেতন করা হয় এবং সেই সাথে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা করেন। অভিযান কালে সকল ক্ষেত্রে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একদল চৌকাশ পুলিশ সদস্যরা সহ কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি সাহেব এঅভিযানে সর্বাত্মক ভাবে সাহায্য করেছেন।

এছাড়া রমজানে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে ও তদারকি করেন এবং সকল ব্যবসায়ী কে রমজানে আরো দায়িত্বশীল ও মানবিক আচরণ করার জন্য অনুরোধ করেন প্রানপ্রিয় সুদীপ্ত ।

পরিশেষে তিনি সকলের উদ্দেশ্যে বলেন এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।সকলে সতর্ক হোন। সুস্থ ও নিরাপদ থাকুন।

দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিভিন্ন জায়গায় স্বাস্হ্য বিধি অনুসারে মাস্ক পরিধান না করা,স্বাস্থ্যবিধি না মানা,বাজারে চায়ের দোকানে আড্ডা দেওয়া সহ বিভিন্ন অপরাধের জন্য বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩