রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার দর্শনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কর হয়েছে ।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান দর্শনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান দামুড়হুদার দর্শনা বাজারে এ
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এ সময় মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি না মানার
অপরাধে ৪জনের নিকট জরিমানা
আদায় করেন ।আদালত পরিচালনা কাজের সহযোগীতা করেন উপজেলা নির্বাহী অফিসের পেশকার জিহন আলি ও দর্শনা থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনারা
অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হবেন না। নিজে ও পরিবার সুস্থ রাখতে সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলুন। লকডাউন বাস্তবায়ন প্রশাসন কে সহযোগিতা করুন।
Leave a Reply