Uncategorized

নওগাঁর নিয়ামতপুরে এসএসসি ও এইচএসসি ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান।

মোঃ আব্দুল আজিজ শেখ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ২০২২- ২৩ সালের এসএসসি-ও এইচএসসিতে যারা  শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন, তাদের কে ক্রেষ্ট ও সনদ প্রদান করেছেন আজ। উপজেলা বিস্তারিত

রেহানাপুত্র ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৭ জুলাই) ঢাকার ১ নম্বর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপসহকারী পরিচালক আব্দুল্লাহ বিস্তারিত

গ্রেপ্তার রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ নন

চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রোববার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক সংবাদ বিস্তারিত

নীলফামারীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার:( মাইদুল ইসলাম জেলা নীলফামারী) জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলার রাজস্ব সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিস্তারিত

আসিয়ান সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট- আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।রোববার (২৭ জুলাই) মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজাহ আনোয়ার বিস্তারিত

ইয়াসিন আরাফাত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামে মাসুদ প্রামাণিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এই হত্যাকাণ্ডে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা চাচা রুবেল প্রামাণিক নিজেই খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজ এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। ওসির ব্রিফিং অনুযায়ী, রুবেল প্রামাণিক সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি ১৬৪ ধারায় আদালতে নিজের জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মাসুদ প্রামাণিক গত সপ্তাহে কোয়ালিকান্দিতে খুন হন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে রুবেল প্রামাণিকের স্বীকারোক্তির পর হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ এবং জড়িত অন্যান্যদের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করবে পুলিশ।

মাদারগঞ্জে মাসুদ প্রামাণিক খুনে চাচার স্বীকারোক্তি

ইয়াসিন আরাফাত জামালপুর প্রতিনিধি জামালপুরের মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামে মাসুদ প্রামাণিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। এই হত্যাকাণ্ডে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা চাচা রুবেল প্রামাণিক নিজেই খুনের ঘটনায় সরাসরি জড়িত বিস্তারিত

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং শ্রীমন্তপুর  ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় আর্থিক সহযোগিতা করেন সুইজারল্যান্ড সরকার, এবং কারিগড়ি সহযোগীতা করেন ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ।উক্ত কর্মশালায়

সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন আলম ।কর্মশালাটি সঞ্চালনা করেন কো-অরডিনেট  সাব ডিস্ট্রিক্ট লিয়াজো কলি ইয়াসমিন, ইএসডিও।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আমিরুল ইসলাম,খলিলুর রহমান,শামসুল আলম।এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধিগণ এবং ইএসডিও’র কর্মীবৃন্দসহ অনেকেই।সভায় ওয়ার্ড ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা তাদের নিজ নিজ ওয়ার্ডে অংশগ্রহণমূলকভাবে কীভাবে জলবায়ু বিপন্নতা বিশ্লেষণ ও যাচাই  করেছেন তা উপস্থাপন করেন। সেইসঙ্গে ওয়ার্ড ভিত্তিক সম্ভাব্য কর্মপরিকল্পনা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে ওয়ার্ডভিত্তিক তথ্যসমূহ যাচাই-বাছাই (ভ্যালিডেশন) করে চূড়ান্ত করা হয়। এই কার্যক্রম ও তথ্যসমূহ ইউনিয়ন পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ,বাজেটে অন্তভূক্তিকরণ,পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়নে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে অংশগ্রহনকারীগন জানান।

শ্রীমন্তপুর ইউনিয়নে  অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

মোঃ আব্দুল আজিজ শেখ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে “অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং শ্রীমন্তপুর  বিস্তারিত

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে যেসব নির্দেশনা দিলো মন্ত্রণালয়

গণপূর্ত অধিদপ্তরের কাজের গতিশীলতা বাড়াতে ৪ নির্দেশনা দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।এতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধি, স্বচ্ছতা বিস্তারিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল শেখ বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। আর রুমা বেগম একই উপজেলা সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সঙ্গে একই উপজেলার সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিয়ে হয়। ওই দম্পত্তির একটি ১ বছরের ছেলে সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের গোপনাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অভিযোগ রয়েছে, বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, ‘রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। পরে রাত ১টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার গোপনাঙ্গ কাটতে থাকে। আর আমি ঠেকাতে গিয়ে আমার হাতও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে।’

তবে পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে কি কারণে তার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো কারণ নেই, এমনি এমন করেছে। আমি মামলা করবো।’

এদিকে, অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নড়াইলে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি দিয়ে বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগমের (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।শনিবার (২৬ জুলাই) বিস্তারিত

নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা জেটাতো-চাচাতো ভাই।রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউলের বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত দুই শিশু বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩