Uncategorized

মাইলস্টোন ট্রাজেডি: রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

মাইলস্টোন ট্রাজেডিতে ভর্তি রোগীদের দেখতে জাতীয় বার্ন জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) রাতে তিনি রোগীদের দেখতে যান।ইতোমধ্যে, স্বাস্থ্য বিভাগের হিসেবে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের বিস্তারিত

সভাপতি তাইজ উদ্দিন (বিশু) ও সম্পাদক পদে রাসেল মন্ডল (রনি)  নির্বাচিত।

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী ছাতড়া  বাজার বণিক সমবায় সমিতির (নিবন্ধন নং  ১৩৬৮) ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার(২৬ জুলাই )  ছাতড়া  উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ছাতড়া বাজার বণিক সমবায় সমিতির ২২৫ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি ৩ জন প্রার্থীর মধ্যে তাইজ উদ্দিন বিশু (মোরগ)  ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল হোসেন (ছাতা)৪৬ পেয়েছেন  ভোট।

 

সহ-সভাপতি পদে মহব্বত আলী(হরিণ) ১৫৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন (আনারস)পেয়েছেন ৬২ ভোট।

 

সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রাসেল মন্ডল রনি (বাঘ)১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম মুকুল (হাতি) পেয়েছেন ৩৭ ভোট।

সদস্য পদের ১০জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থী বিজয়ী হয়েছেন যারা অহিদুল ইসলাম (কাপ পিরিজ)১৮৭ ভোট , নুরুল আমিন (হাঁস)১৭০ ভোট, মুস্তাফিজুর রহমান (সেলিং ফ্যান)১৬৩ ভোট, ইমরান আলী (উড়োজাহাজ) ১৬২ ভোট, আব্দুল্লাহ আল জাঈদ‌ (দোয়াত কলম) ১৫৭ ভোট, জিয়াউল হক (বাইসাইকেল) ১৫৭ ভোট, আরিফুল ইসলাম (টেলিভিশন) ১৩৯ ভোট,  আজাদ আলী (মই)১২০ ভোট।  সদস্য পদে নাসির উদ্দিন (টেবিল)৯২ ভোট, মোবারক আলী মন্ডল (তালা চাবি) ১০৪ ভোট পেয়ে পরাজয় হয়েছেন ।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক  মাহবুব আলম জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত পরিমাণ  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন প্রধানের ভূমিকায় ছিলেন এসআই তরিকুল ইসলাম, ডিএসবির এসআই বাবুল হোসেন,এএসআই মিজানুর রহমান, ডিএসবি হান্নান,সোহেলসহ প্রমুখ ।

নওগাঁর নিয়ামতপুর ছাতড়া বাজার বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত      

সভাপতি তাইজ উদ্দিন (বিশু) ও সম্পাদক পদে রাসেল মন্ডল (রনি)  নির্বাচিত। মোঃ আব্দুল আজিজ শেখ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঐতিহ্যবাহী ছাতড়া  বাজার বণিক সমবায় সমিতির (নিবন্ধন নং  বিস্তারিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া।শনিবার (২৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘একসময় সোনারগাঁ ছিল আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্বখ্যাত। কিন্তু বর্তমানে এখানকার শিক্ষাব্যবস্থা খুবই দুর্বল। সরকারি জাতীয়করণ ছাড়া এই অবস্থার উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘যে দুটি প্রতিষ্ঠান (একটি কলেজ ও একটি উচ্চ বিদ্যালয়) জাতীয়করণ করা হয়েছে, তাদের অবস্থাও সন্তোষজনক নয়। তাই এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাকে জাতীয়করণ করা জরুরি।’ড

. ইকবাল হোসাইন দাবি করেন, বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে, এই সরকারের মেয়াদেই এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে। কোরআনের সমাজ গঠন করতে হলে মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের একসঙ্গে দেশের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি তাদেরকে সরকারি বেতন-ভাতা প্রদান নিশ্চিত করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ইসহাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার, সোনারগাঁ দক্ষিণের সভাপতি মাহবুবর রহমান, ডা. আবু বকর সিদ্দিক, মাওলানা ইব্রাহিম, মো. আসাদুল ইসলাম, মাওলানা শাহ আলম, রহমত উল্লাহ মাদানী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আবু জাফর আতাউল্লাহ ও দেওয়ান খোরশেদ আলম প্রমুখ।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত এক প্রীতি সমাবেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া।শনিবার (২৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বিস্তারিত

নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করারা চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অভ‍্যুত্থানের সকল শক্তি বিস্তারিত

পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বিরাজমান নিম্নচাপের প্রভাবে বরিশাল বিভাগের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদীগুলোর পানির উচ্চতাও বেড়েছে। থেমে থেমে প্রায় সারাদিন বৃষ্টি বর্ষিত হয়ে ১ থেকে তিনফুট উচ্চতায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।শনিবার (২৬ জুলাই) পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অফিস এসব তথ্য নিশ্চিত করেছে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, ঝালকাঠির বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার, ভোলা জেলার সুরমা ও মেঘনা নদীর পানি তজুমদ্দিন উপজেলা পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১২ সেন্টিমিটার, দৌলতখান উপজেলা পয়েন্টে ৫০ সেন্টিমিটার, পিরোজপুর জেলার কচা নদীর উমেদপুর পয়েন্টে ১ সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর নদীর পানি ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

তাজুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত নদীসমূহের ১৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টের গেজ স্টেশনের পানির উচ্চতা পর্যালোচনা করে। এসব স্টেশনের দেওয়া তথ্যের পর্যালোচনায় পাঁচটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বাকি ১৪টি পয়েন্টের পানি বিপৎসীমা অতিক্রম না করলেও স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

 

তিনি বলেন, বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকায় বসতবাড়ি, ফসলের ক্ষেতে পানি ঢুকে যাচ্ছে। পানি নামতে শুরু করলে এসব এলাকায় নদী ভাঙন দেখা দিতে পারে। তবে পানি বৃদ্ধি আর বৃষ্টি কোনো বন্যা পরিস্থিতি তৈরি করবে না। বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলে নদী, খালের এটি স্বাভাবিক চরিত্র। আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, নিম্নচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে চরাঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে। সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি জানান, আগামী দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১২ কিশোর

পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপরে

পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বিরাজমান নিম্নচাপের প্রভাবে বরিশাল বিভাগের পাঁচটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য নদীগুলোর পানির উচ্চতাও বেড়েছে। থেমে থেমে প্রায় সারাদিন বৃষ্টি বর্ষিত হয়ে বিস্তারিত

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে জুলাই পুনর্জাগরণে  সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন  উপজেলা সমাজসেবা সেবা অফিস এবং উপজেলা মহিলা বিষয়ক অফিস ।

শনিবার ২৬ জুলাই  সকাল ৯:৩০মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি ও তথ্য অফিসার রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় ।অনুষ্ঠানে জুলাই কে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ে কেন্দ্রে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় । এতে করে সকল উপস্থিতিত সদস্যগণ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি উপভোগ করেন এবং জুলায়ে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জুলাই শহীদদের উদ্দেশে দোয়া ও বিশেষ  মোনাজাত করা হয়।

জুলাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী,নিয়ামতপুর থানা ওসি মোসলেম উদ্দিন বসুনিয়া (তদন্ত),এনসিপির কেন্দ্রীয় নেতা নিশাত , রায়হান কবীর,আহমেদসহ, প্রমুখ ।

নওগাঁর নিয়ামতপুরে জুলাই পুনর্জাগরণে  সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে জুলাই পুনর্জাগরণে  সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন  উপজেলা সমাজসেবা সেবা অফিস বিস্তারিত

নওগাঁর মান্দায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ১৪ মাইল নামক এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে যান। এসময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায় এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে,নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যাঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।য়নি।

নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর মান্দায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ১৪ মাইল নামক এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে বিস্তারিত

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিস্তারিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।জানা গেছে, শুক্রবার রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। পরে রাত ১১টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে ১টার দিকে মৃত্যু হয়।

নড়াইলে সাপের কামড়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাঈম বিস্তারিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোথাও সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। পুলিশেও কোনো পরিবর্তন হয়নি।শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এজন্য সময় লাগবে। তবে সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।

এসময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সামনে বড় বিপদে ফেলতে পারে বলে । মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।

আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন নিচ্ছে ৫ লাখ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোথাও সুশাসন ও নিয়ন্ত্রণ নেই। আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে ৫ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩