অতিরিক্ত ভাড়া আদায় ও পশুর হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর হাতে আটক ৭ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অতিরিক্ত ভাড়া আদায় ও পশুর হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর হাতে আটক ৭

অতিরিক্ত ভাড়া আদায় ও পশুর হাটে চাঁদাবাজি: সেনাবাহিনীর হাতে আটক ৭

কোরবানির ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধে রাজধানীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১ জুন) সেনাবাহিনীর ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকায় শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অবৈধভাবে হাট স্থাপন, জোর করে গরু ব্যবসায়ীদের নির্দিষ্ট হাটে বিক্রিতে বাধ্য করা এবং চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।এছাড়া শনিবার (৩১ মে) বিকেলে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে চারজনকে আটক করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, আটক ব্যক্তিদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d