অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অতি ভারি বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ সারা দেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাবাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সাথে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমূদ্র অঞ্চলে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় দেশের রংপুর, রাজশাহী ছাড়া বাকি বিভাগের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বষর্ণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বিক্ষিপ্তভাবে পুরো দেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। তিনি আরও বলেন, উপকূল ও সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতকর্তা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছ। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল সন্দীপে ৭৬ মিলিমিটার এবং ঢাকায় সাত মিলিমিটার। সারা দেশ আরও কিছু দিন ভারি বৃষ্টি পাত হতে পারে। তবে দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে কম বৃষ্টিপাত হবে। ফলে অনেকটাই কমবে ভ্যাপসা গরম। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। বৃষ্টিপাত-ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা- সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d