অনিয়মে ভরা আখড়া কমিউনিটি ক্লিনিক, সাধারণ মানুষের ভোগান্তি চরমে -গণ টিভি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অনিয়মে ভরা আখড়া কমিউনিটি ক্লিনিক, সাধারণ মানুষের ভোগান্তি চরমে -গণ টিভি

অনিয়মে ভরা আখড়া কমিউনিটি ক্লিনিক, সাধারণ মানুষের ভোগান্তি চরমে -গণ টিভি

গণ টেলিভিশন:জেলা প্রতিনিধি
——————————————-
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং পাররামরামপুর ইউনিয়নের চেংমারী কমিউনিটি ক্লিনিকের(সি এইচসিপি) বানেসা বেগমের উপর অনিয়মের অভিযোগ উঠেছে।

ক্লিনিক পরিচালনা করেন নিজের মতো করে। জানা যায় কয়েক জন প্রভাবশালিকে ম্যানেজ করেই চলেন তিনি। ধার ধারেন না সরকারি কোন নিয়মকানুনের।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে কমিউনিটি ক্লিনিকে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

সরকারি নিয়মানুযায়ী সময় সকাল ৯.০০ টা হতে বিকাল ৩.০০ পর্যন্ত, কিন্তু গত ৬ জুলাই মঙ্গলবার সকাল ১১.০০ টায় চেংটিমারি ক্লিনিকে দেখা মেলেনি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বানেছা বেগমের।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বানেছা বেগম মাঝে মাঝে ক্লিনিকে সময় মত আসে না।
একাধিক দিনেও ক্লিনিকে অনুপস্থিতির সত্যতা পাওয়া যায়।

একাধিক সুত্রে জানা যায়, (সিএইচসিপি) বানেছা বেগমের কাছে ওষধের জন্য গেলে টাকা ছাড়া ওষধ মেলে না।

এ বিষয়ে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) বানেছা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান,
ক্লিনিক মেরামতের কাজ চলছে, তাই আমি পাশের বাড়িতে রোগীর সেবা দিয়ে আসছি। উর্ধতন কর্তৃপক্ষ আমার বিষয়ে জানে। এটাতে জবাব দিহির কিছু নেই।
সেই সাথে সাংবাদিকদের কাছে পরামর্শ চান তিনি।

সকল বিষয়ে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) বানেছা বেগম অস্বীকার করে উষ্ণ কন্ঠে বলেন, এক শ্রেণীর লোক আমাকে হেয় করার স্বরযন্ত্র করছে।
এগুলো আমার কাছে কোন বিষয় নয়।

এলাকাবাসী এবং ভূক্তভোগী কমিউনিটি হেলথ্ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) আক্ষেপের সাথে এই সকল দূর্নীতি এবং অনিয়মের তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d