
আমিন বাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন অত্র ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সাবা আক্তার।
রাকিবুল ইসলাম রঞ্জু:
আমিনবাজার (সাভার): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমিনবাজার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আমিনবাজার ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সাবা আক্তার।
এক শুভেচ্ছা বার্তায় সাবা আক্তার বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল বাণী হলো—নিজের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায়কে বিসর্জন দিয়ে একটি সুন্দর ও সাম্যবাদী সমাজ গড়ে তোলা।”
তিনি আমিনবাজারের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরও বলেন, “ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, এটাই আমার প্রত্যাশা। দল-মত নির্বিশেষে আমরা সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের উদাত্ত আহ্বান জানান।
Leave a Reply