রাকিবুল ইসলাম রঞ্জু:
সাভার উপজেলাধীন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইদ্রিস আলী, এ সময় মোঃ ইদ্রিস আলী বলেন , পবিত্র ঈদুল আজহা ত্যাগের একটি দিন। আল্লাহু তালার আদেশ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলমান গণ পশু কোরবানী করে থাকেন। এ ত্যাগের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
তিনি আরোও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আজহার অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুল আজহা এ প্রত্যাশা করি। “ঈদ মোবারক”
Leave a Reply