উত্তরায় বিমান দুর্ঘটনায় নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর পক্ষে থেকে গভীর শোক প্রকাশ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
উত্তরায় বিমান দুর্ঘটনায় নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর পক্ষে থেকে গভীর শোক প্রকাশ

উত্তরায় বিমান দুর্ঘটনায় নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর পক্ষে থেকে গভীর শোক প্রকাশ

মোঃ সাইদুল ইসলাম হেলাল

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

গত ২১ জুলাই (সোমবার) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। ২২ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, এবং যুন্গ সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম হেলাল সহ সকল নির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। গণমাধ্যমে প্রেরিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার এক বিবৃতিতে বলা হয়, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সবাইকে ব্যথিত ও শোকাহত করেছে। অল্প বয়সী শিক্ষার্থীর অকাল মৃত্যু কখনোই পূরণ হওয়ার মতো নয়। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেইসাথে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছে। এ ধরনের দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।”বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে দুঃখ ভারাক্রান্ত এই সময়ে নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবার-পরিজন ও শিক্ষকসহ সকলের জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া আহত হয়ে শতাধিক ব্যক্তি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d