ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ৩০ যাত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়ারের সরাইলে একটি বেসরকারি ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার খাঁটিহাতা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

পুলিশ ও দুর্ঘটনা কবলিতরা জানান, আজ সকালে জেলার আশুগঞ্জ উপজেলা থেকে ভেক্টর ব্যাগ নামে প্রতিষ্ঠানের ওই বাসটি শ্রমিকদের নিয়ে কুট্টাপাড়াস্থ প্রতিষ্ঠানে যাওয়ার পথে কুট্টাপাড়া মোড় এলাকায় একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে জেলা সদর হাসপাতালে ১৯ জন আহত রোগী চিকিৎসাধীন রয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সজীব মিয়া জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের জেলা হাসপাতাল পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d