ইরান ইস্যুতে ৫০ মিনিট ধরে ট্রাম্প-পুতিনের ফোনালাপ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইরান ইস্যুতে ৫০ মিনিট ধরে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

ইরান ইস্যুতে ৫০ মিনিট ধরে ট্রাম্প-পুতিনের ফোনালাপ

ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ দেশটির সংবাদ সংস্থাগুলোকে জানান, পুতিন ফোনালাপে ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান। উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি।তিনি আরও বলেন, দুই নেতার মধ্যে প্রায় ৫০ মিনিট ধরে কথা হয় এবং আলোচনাকে ‘অর্থবহ ও উপকারী’ হিসেবে বর্ণনা করেন। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের আলোচনা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয় নিয়ে নতুন ইঙ্গিত দিচ্ছে। এদিকে শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবে অবস্থানরত ক্রোয়েশিয়ান কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গরদান গ্রলিচ রাডমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেন, তেল আবিবে হামলার ঘটনায় আমাদের কনসাল ও তার স্ত্রী আহত হয়েছেন—এ খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। তাদের বাসভবনে সরাসরি হামলা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের আঘাত গুরুতর নয়। বলেন, তাদের অবস্থা স্থিতিশীল এবং তারা প্রাণনাশের আশঙ্কামুক্ত।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d