ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন কোলাহলমুক্ত ও অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে)-ও ঢাকাছাড়া মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে।

 

যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

 

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীরা জানান, সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তারা। কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।

 

এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

 


গাজীপুরের কোনাবাড়িতে বৈদ্যুতিক ট্রান্সফর্মা বিস্ফোরণে নিহত ১, আহত ৩ জন।

 

মোঃ সাহাজুদ্দিন সরকার, ক্রাইম রিপোর্টার গাজীপুর।

 

‎গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ট্রান্সমিটারের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পর্ষে রবিউল ইসলাম (১৭) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আরও ৩ জন দগ্ধ হয়েছে।

 

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকালে কোনাবাড়ীর পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রবিউল ইসলাম (১৭) রাজশাহী জেলার মো. সোহেল মিয়ার ছেলে। সে ওই বিদ্যালয়-সংলগ্ন সেলিম মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করত।

 

দগ্ধ তিনজন হলেন- কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকার মো. সোহানের ছেলে তালহা (১০), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. হাবিবুর রহমান (৫৬) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন সড়কঘাটা গ্রামের জামরুল ইসলামের ছেলে মো, নিরব (১০)। এর মধ্যে মো. হাবিবুর রহমান বর্তমানে পারিজাত এলাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে ওই বিদ্যালয়সংলগ্ন কাকলি নিবাসের সামনে হঠাৎ বৈদ্যুতিক ট্রান্সমিটারে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে ট্রান্সমিটারের তার ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় তারের সংস্পর্শে এসে রবিউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মুখমণ্ডল বিকৃত হয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় আরও তিনজন ঝলসে গেছে। আহতদের প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। অপর একজন বর্তমানে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে কোনাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ মজুমদার জানান, খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গাজীপুরের কোনাবাড়িতে বৈদ্যুতিক ট্রান্সফর্মা বিস্ফোরণে নিহত ১, আহত ৩ জন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা ত্যাগের মহিমায় নামাজের পরপরই পশু কুরবানি শুরু করেছেন।

 

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের নামাজ শেষ করে নগরবাসী পশু কুরবানি করছেন।

 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের নামাজ শেষ করেই পশু কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।

 

মসজিদের ইমাম-মোয়াজ্জেন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন। প্রতিবেশীরা একে অপরের পশু জবাই দিতে সহযোগিতা করছেন। অনেকেই পেশাদার কসাইয়ের অভাবে ঈদের দ্বিতীয় দিন কুরবানি করবেন বলে জানিয়েছেন।

 

হজরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে বৃহস্পিতবার এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।

 

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক বাণীতে তিনি কুরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কুরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান।

 

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য।

 

প্রধানমন্ত্রী বলেন, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে তার কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে।

ঈদের নামাজ শেষে রাজধানীর পথে পথে চলছে পশু কুরবানি

আজ বৃহস্পতিবার সমগ্র বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের নামাজ সমাপ্ত হওয়ার পর আর্থিকভাবে সক্ষম মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু জবাই করবেন। এই উৎসবের সাথে পবিত্র হজের একটি গভীর সংযোগ রয়েছে। গত মঙ্গলবার মক্কার নিকটবর্তী আরাফাতের প্রান্তরে একত্রিত হয়ে বিশ্বের লক্ষ লক্ষ হাজি হজের মূল আনুষ্ঠানিকতা পালন করেছেন।

 

স্থানীয় হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী গতকাল বুধবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মুজদালিফা থেকে প্রত্যাবর্তনের পর হাজিরা মিনায় অবস্থান করে কোরবানিসহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করবেন।

 

কোরবানির ঐতিহাসিক পটভূমি

ঈদুল আজহার ইতিহাস হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নযোগে আল্লাহর নির্দেশ পেয়ে পুত্র ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। এটি ছিল তাঁর প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। তিনি সেই পরীক্ষায় পূর্ণ আনুগত্যের সাথে উত্তীর্ণ হন। ইসলামী বর্ণনা অনুযায়ী, নিজের চোখ বেঁধে যখন তিনি পুত্রকে জবাই করতে গেলেন, চোখ খুলে দেখলেন আল্লাহর ইচ্ছায় ইসমাইলের স্থানে একটি পশু কোরবানি হয়েছে। সেই অবিস্মরণীয় ঘটনার স্মরণে হজরত ইব্রাহিম (আ.)-এর সুন্নত হিসেবে ইসলামী শরিয়তে কোরবানির বিধান প্রবর্তিত হয়েছে এবং সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জন্য তা ওয়াজিব।

 

পবিত্র কোরআনের সুরা কাউসারে বলা হয়েছে, নামাজ এবং কোরবানির মাধ্যমে আল্লাহর ইবাদত করতে। হাদিসে রাসুল (সা.) বলেছেন, ঈদুল আজহার দিন কোরবানির চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই। গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া ও দুম্বাসহ যেকোনো হালাল পশু কোরবানি দেওয়া যায়।

 

ঈদের নামাজ ও জামাত

আজ সকালে দেশের মুসল্লিরা নিকটবর্তী ঈদগাহ বা মসজিদে দুই রাকাত ওয়াজিব ঈদের নামাজ আদায় করবেন। খতিব নামাজের খুতবায় কোরবানির তাৎপর্য ও শিক্ষা তুলে ধরবেন। ধনী-দরিদ্র সকল শ্রেণির মানুষ একসাথে নামাজে শামিল হবেন এবং পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানাবেন।

 

রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করবেন। ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে নামাজ সম্ভব না হলে সকাল ৮টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

 

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি জামাত হবে — সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল সাড়ে ৭টায় জামাত হবে।

 

ঢাকার বাইরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে দূরদূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি সমবেত হবেন।

 

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে খুলনা ও বরিশাল বিভাগে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবীর জানিয়েছেন, ঢাকায় বৃষ্টি সকালে না হলেও বিকেলে হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

শুভেচ্ছা বার্তা ও বিশেষ আয়োজন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় উল্লেখ করেছেন যে, ঈদুল আজহা ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা বহন করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন দেশ ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়।

 

ঈদ উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশুসদনে এদিন উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হবে। ঈদের জামাতগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পবিত্র ঈদুল আজহা আজ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে।

 

বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যমুনা টেলিভিশনকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

 

এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প।

 

অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

 

এরপর মহিষটিকে দেখতে শিশু-কিশোরর যুবকরাই নন, অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশাও ব্যক্ত করেন সেসময়।

 

এমনকি, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষটি।

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরমুখো মানুষের চাপ বেড়েছে। তবে এবার যাত্রীদের মধ্যে স্বস্তি দেখো গেছে।

 

আজ বুধবার (২৭ মে) টার্মিনাল ঘুরে এই চিত্র দেখা গেছে।

 

সরেজমিনে দেখা যায়, নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সার্বিক পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

 

এদিকে, নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ভাড়ার তালিকা না টানানোসহ নানান অনিয়মের কারণে বেশ কয়েকটি লঞ্চ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

 

প্রসঙ্গত, যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা সকালে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবেন কোরবানির ঈদ।

শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি

আগামীকাল বৃহস্পতিবার (২৭ মে) দেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে প্রস্তুতিও সেরে নেওয়া হয়েছে।

 

জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

 

বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে; প্রথমটি সকাল ৭টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি ৮টা ৩০ মিনিটে।

 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

 

রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) ঈদের জামাত হবে ৩টি। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে। গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় হবে ঈদের জামাত।

 

এছাড়া, ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহে এবং দেড় হাজারের বেশি মসজিদে ঈদের সকালে জামাতের আয়োজন থাকছেই।

ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে পুরোদমে কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেছেন ট্যানারি মালিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই রাজধানী ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া বোঝাই যানবাহন সাভারের এই চামড়া শিল্পনগরীতে আসতে শুরু করে।

 

শুক্রবার (২৯ মে) সকাল ৮টা পর্যন্ত শিল্পনগরীর বিভিন্ন ট্যানারীতে সর্বমোট ৪ লাখ ৬৪ হাজার ৪০৯টি কাঁচা চামড়া এসে পৌঁছেছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়ার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৩১৯টি। আর ছাগল ও ভেড়ার চামড়া এসেছে ১৬ হাজার ৯০ পিস।

 

ট্যানারি মালিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মৌসুমী ব্যবসায়ীরা তাদের সংগ্রহ করা কোরবানির পশুর চামড়া সরাসরি সাভারের এই শিল্পনগরীতে নিয়ে আসছেন।

 

সাভারে নিয়ে আসা এসব কাঁচা চামড়া যাতে নষ্ট না হতে পারে, সে জন্য ট্যানারিগুলোতে দ্রুত লবণ দিয়ে প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ এবং তা বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাভারে পৌঁছেছে প্রায় ৫ লাখ চামড়া

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মাহমুদুল হাসান আলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মন্ডল।

 

শুক্রবার (২৯ মে) এক শোকবার্তায় আনোয়ার হোসেন মন্ডল মরহুম হাজী মাহমুদুল হাসান আলালের রুহের মাগফিরাত কামনা করেন।

 

তিনি বলেন, হাজী মাহমুদুল হাসান আলাল ছিলেন সাভারের সাধারণ মানুষের প্রিয় নেতা। বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এবং সাভার থানা বিএনপির সাবেক ২ বারের সফল সভাপতি হিসেবে তিনি অত্র অঞ্চলের মানুষের কল্যাণে ও দলীয় সুসময়ে-দুঃসময়ে অবর্ণনীয় অবদান রেখে গেছেন। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান নেতার চলে যাওয়া সাভারের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছিল তা সহজে পূরণ হওয়ার নয়।

 

মরহুমের পরিবার ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনগণকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী মাহমুদুল হাসান আলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থাতে এমন পরিবর্তন আনতে হবে যাতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। এমনটাই মত দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মত দেন।

 

এসময় তিনি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে বিশ্বমানের, এখানে মেধাবীরাই স্থান পাবে। এখানে শিক্ষক বা কর্মচারী নিয়োগে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যোগ্যরাই চাকরি পাবে।

 

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবসময় মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় মানেই বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে।

 

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, এটি আপনাদের বিশ্ববিদ্যালয়। আমাদের বয়স হয়েছে, তবে আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা- এটি একদিন একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। সবচেয়ে মেধাবীরাই এখানে কাজ করবেন। এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, সঠিক সিদ্ধান্তই নিতে হবে। এটি ঠাকুরগাঁওয়ের গর্বের জায়গা।

 

এছাড়া তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষিজমি বেশি নষ্ট করা হবে না। বিশ্ববিদ্যালয়ের ভবন উপরের দিকে সম্প্রসারণ করা হবে। যতটুকু জমি প্রয়োজন, শুধু ততটুকুই ব্যবহার করা হবে।

 

মির্জা ফখরুল আরও বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যেন বেকারত্ব না বাড়ে, সেদিকে লক্ষ্য রেখে বিষয় বা বিভাগ খোলার নির্দেশ দেন তিনি।

 

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজের জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। তাই এখানে পড়াশোনার মান যেন বিশ্বমানের হয়। বিশ্বের র‍্যাঙ্কিংয়ে যেন এই বিশ্ববিদ্যালয়ের নাম থাকে।

 

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ইসরাফিল শাহীন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের: মির্জা ফখরুল

যমুনা সেতুতে ৪ দিনে টোল আদায় ১৪ কোটি

অতীতের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবার গরুর হাটে শক্ত হাতে চাঁদাবাজি দমন করা হয়েছে।

 

তিনি আরও বলেছেন, রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়ে যাবে না, বিদেশেও হয় না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার তৎপর কি না সেটা গুরুত্বপূর্ণ।

 

শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

রুহুল কবির রিজভী আরও বলেছেন, ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণে ছিল। কেউ আগের মতো ঈদের দিন বাড়িতে গিয়ে পৌঁছায়নি।

 

এ সময় বিরোধীদলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান বিএনপির এ নেতা।

 

এদিকে, ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল শনিবার সকাল ১১টায় জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। এতে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দলটির রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবে।

অতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: রিজভী

ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চিকিৎসক রদ্রিগো লাসমার বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, এমআরআই স্ক্যানে নেইমারের ডান পায়ের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। এতে তাকে আরো দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

 

লাসমার বলেন, নেইমার গতকাল গ্রানজা কোমারিতে দলের সঙ্গে যোগ দেয়।

 

এরপর তার সব ধরনের মেডিক্যাল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে শুধু ফোলা নয়, বরং গ্রেড-টু ক্যাফ ইনজুরি ধরা পড়েছে। তাকে সুস্থ হতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। তবে এই ইনজুরির কারণে নেইমারকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

 

এর আগে মঙ্গলবার জাতীয় দলে যোগ দিলেও বুধবারের প্রথম অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফে ফোলাভাবের অভিযোগ করায় তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যানের জন্য পাঠানো হয়।

 

ব্রাজিল দল ঘোষণার আগে নেইমারের ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছিলেন, তার সমস্যাটি কেবল সামান্য ফোলাভাব এবং তিনি অনুশীলনে যোগ দেওয়ার মতো ফিট আছেন। কিন্তু জাতীয় দলের মেডিক্যাল পরীক্ষায় ভিন্ন চিত্র সামনে আসে।

 

এই ইনজুরির কারণে রবিবার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না নেইমার। এ ছাড়া ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষের ম্যাচেও তার খেলা হচ্ছে না।

 

সবশেষ পরিস্থিতিতে আগামী ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিশ্বকাপে ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে। একই গ্রুপে আছে হাইতি ও স্কটল্যান্ড।

 

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই রবিবারের ম্যাচে পাচ্ছেন না ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে।

 

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএসজির হয়ে ব্যস্ত থাকায় তারা আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন।

 

গত সপ্তাহে নেইমারের দলে ফেরা ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল। কার্লো আনচেলত্তির দায়িত্ব নেওয়ার পর পুরো এক বছর তার পরিকল্পনায় ছিলেন না ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।

 

১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার গত কয়েক বছর ধরেই চোটের সমস্যায় ভুগছেন। ক্লাব সান্তোসে ফেরার পরও প্রত্যাশামতো পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি।

 

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছিলেন, নেইমারকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না। জাতীয় দলে তার জায়গা নির্ধারণ হবে শুধুই ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতে। ফলে আপাতত নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে ব্রাজিলকে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন কোলাহলমুক্ত ও অনেকটাই ফাঁকা। এমন পরিস্থিতিতে ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে)-ও ঢাকাছাড়া মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে।

 

যারা কাজের ব্যস্ততা কিংবা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

 

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। যাত্রীরা জানান, সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন তারা। কেউ কেউ আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।

 

এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

 

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ভিড়

 

জামালপুরের ইসলামপুরে গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুর ৩টার দিকে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইয়াসিন উপজেলার পোড়ারচর নয়াপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্নমাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে খাবার খাচ্ছিল ইয়াসিন। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তার গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সে সময় কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই ইয়াসিনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হতে পারে।

জামালপুরে গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে কোরবানি দিতে দেখা যায়।

 

দ্বিতীয় দিনে কোরবানি দেওয়া কয়েকজন বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। গরিব-দুঃখীদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে চান তারা। মূলত, ঈদুল আজহার প্রথমদিন সময় ও সুযোগের অভাবে যে-সব পশু কোরবানি করা যায়নি, আজ শুক্রবার সেসব কোরবানি করা হচ্ছে। অনেকেই সন্তানের আকিকার জন্য নির্ধারিত পশুটিও আজ কোরবানি করবেন।

 

এদিকে, কোরবানির পর নিজ উদ্যোগেই বর্জ্য অপসারণ করছেন সবাই। ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সিটি করপোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলিগলি-রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও পশু কোরবানি হয়েছে।

ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d