ঈদ পুনর্মিলনীতে বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে প্রাণের উচ্ছ্বাস - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঈদ পুনর্মিলনীতে বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে প্রাণের উচ্ছ্বাস

ঈদ পুনর্মিলনীতে বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে প্রাণের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
রাজশাহীর বাগমারা বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এতে ২০০৬ সন থেকে ২০২৫ সনের সকল ব্যাচের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
এ উপলক্ষে বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি কলেজ চত্বর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
র‌্যালিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি মো.সাদিকুর রহমান নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন,বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের দাতা সদস্য আলহাজ্ব মো.রফিকুল ইসলাম,বড় বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহামুদুর রহমান মিলন,বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সাইদুর রহমান সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং
প্রতিষ্ঠানটির হাজারো প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। বাদ্য-বাজনা বাজিয়ে ও রঙ-বেরঙের বেলুন হাতে তারা নেচে গেয়ে এ র্যালি করেন। এসময় এলাকা জুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালি শেষে বড় বিহানালী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজ চত্বরে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়। এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেন মরু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d