উলিপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ: ৪মাসের অন্তঃসত্ত্বা,অভিযুক্ত ধর্ষক আটক। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
উলিপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ: ৪মাসের অন্তঃসত্ত্বা,অভিযুক্ত ধর্ষক আটক।

উলিপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ: ৪মাসের অন্তঃসত্ত্বা,অভিযুক্ত ধর্ষক আটক।

শাহীন মন্ডল,কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক অষ্টম শ্রেনীর স্কুলছাত্রী(১৪)কে ধর্ষণ।এতে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ওই ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক রুবেল ইসলাম বকুল(২৬)কে আটক করেছে উলিপুর থানা পুলিশ।

আটক রুবেল ইসলাম বকুল উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নের দক্ষিণ মধুপুর মধ্যপাড়া(ভাটিয়াপাড়া) এলাকার মোজ্জাম্মেল হকের পুত্র।

জানা গেছে, অভিযুক্ত রুবেল ইসলাম বকুল ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল।এতে স্কুল ছাত্রী রাজি না হওয়ায় গত ৭ই ফেব্রুয়ারি দুপুরে ওই ছাত্রী মুদি দোকানে কেনাকাটা করতে গেলে, পথিমধ্যে অভিযুক্ত বকুল ওই ছাত্রীর কাছ থেকে পানি খাওয়ার উদ্দেশ্যে ডেকে নিয়ে একটি ফাঁকা ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এবং ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে।এক পর্যায়ে মেয়েটি ৪মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার বাবা-মায়ের জিজ্ঞাবাদে মেয়েটি সব স্বীকার করে।এ ঘটনায় শনিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল ইসলাম বকুলকে আটক করে।

রোববার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক আসামীকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d