একটি গাছ, একটি জীবন  তেঁতুলিয়া বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
একটি গাছ, একটি জীবন  তেঁতুলিয়া বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

একটি গাছ, একটি জীবন  তেঁতুলিয়া বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

“গাছ লাগানো শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষার কাজ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। দেশের জলবায়ু সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, বিশুদ্ধ অক্সিজেন পরিবেশনে স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তুলতে হলে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে।”—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ মতিন।

 

শুক্রবার (৪ জুলাই) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

 

ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ মতিন বলেন,

“আমরা যদি শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই, তাহলে শুধু রাজনীতির মাঠে নয়—প্রকৃতির প্রতিও আমাদের দায়িত্ববোধ থাকা উচিত। একটি গাছ মানে একটি ভবিষ্যৎ জীবন । এটি শুধু একটি চারা নয়—এটি একটি জীবন্ত আশ্রয়, খাদ্যের উৎস, বিশুদ্ধ বাতাসের নিশ্চয়তা এবং জীববৈচিত্র্যের রক্ষাকবচ।”

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একে এম নাজমুল হক নাজু, কমিটির সদস্য অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, বিএনপি নেতা বেলাল হোসেন খান, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, মান্দা উপজেলা কৃষকদলের আহ্বায়ক ইমদাদুল হক সুলতান, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর জব্বার মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া জুয়েল, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান।

বক্তারা বলেন, বিএনপি কেবল একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল নয়—এটি জনগণের অধিকার আদায়ের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়েও দায়িত্বশীল। দলের সাংগঠনিক কাজের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একইসাথে সাধারণ মানুষের মাঝেও চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ উদ্যোগে বাড়ির আঙিনায় কিংবা পতিত জমিতে চারা রোপণে উৎসাহিত হন।

আয়োজকরা জানান, এই কর্মসূচি একদিনের নয়—পুরো জুলাই মাসজুড়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং রাস্তার ধারে গাছ লাগানো হবে। স্থানীয় তরুণ ও ছাত্রসমাজ এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিবে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d