ঐতিহ্যবাহী বনশ্রী শিক্ষা নিকেতনে বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন নবনির্বাচিত চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা ।
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার সকালে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় এর 2022 সালের বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান সুযোগ্য সভাপতি মুন্সিগঞ্জ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা।
প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম নবনির্বাচিত 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সাংবাদিক শিক্ষাবিদ সুশীল সমাজের নেতৃবৃন্দ অভিভাবক কোমলমতি ছাত্র ছাত্রীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাবু অসীম কুমার মৃধা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার কোমলমতি প্রাথমিক, মাধ্যমিক স্তরের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া।
প্রসঙ্গ নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন পহেলা জানুয়ারি বই উৎসব করার কথা থাকলে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় এ বছর তা হচ্ছে না তবে বছরের প্রথম দিন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলমান থাকবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply