কাউখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কাউখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাউখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‎পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদের পুরাতন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আহসান কবির সভাপতি ও দ্বীন মোহাম্মদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আহসান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান ও সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া প্রমুখ।অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ৩৫৫ জন কাউন্সিলের মতামতের ভিত্তিতে উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবিরকে সভাপতি, সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদকে সাধারণ সম্পাদক, মনিরুজ্জামান মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, জিয়াউল হাসান নিক্সনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিককে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম খান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d